এক্সপ্লোর

Dandruff Problem: সারাবছর খুশকির সমস্যায় নাজেহাল, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চুলের পরিচর্যা করলে উপকার পাবেন?

Hair Care: বাড়িতে সহজে ঘরোয়া উপায়ে কীভাবে খুশকির সমস্যা থেকে রেহাই পেতে পারেন, তার জন্য রইল সহজ কিছু টিপস।

Dandruff Problem: চুলের বিভিন্ন ধরনের সমস্যার (Hair Problems) মধ্যে অন্যতম হল খুশকি (Dandruff)। অনেকেই সারা বছর খুশকির সমস্যায় ভোগেন। বিশেষ করে শীতকালে খুশকির সমস্যা বেড়ে যায়। তবে অন্যান্য মরশুমেও পিছু ছাড়ে না চুলের এই সমস্যা। যদি আপনার চুলে খুশকির সমস্যা বাড়াবাড়ি রকমের হয়, তাহলে অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সমস্যা নেওয়া উচিত। কারণ খুশকির থেকে দেখা দিতে পারে ত্বকেরও একাধিক সমস্যা। অতিরিক্ত খুশকির প্রভাবে বাড়তে পারে চুল পড়ার সমস্যাও। বাড়িতে সহজে ঘরোয়া উপায়ে কীভাবে খুশকির সমস্যা থেকে রেহাই পেতে পারেন, তার জন্য রইল সহজ কিছু টিপস।

দেখে নেওয়া যাক কী কী কারণে খুশকির সমস্যা দেখা দিতে পারে

চুল এবং মাথার তালু অপরিষ্কার থাকলে খুশকির সমস্যা দেখা দিতে পারে। মাথার তালুতে নোংরা জমে, ঘাম বসে থাকলেও খুশকি হতে পারে। স্ক্যাল্প এবং চুল রুক্ষ, শুষ্ক হলেও এই সমস্যা দেখা যায়। 

এবার জেনে নিন খুশকি দূর করতে বাড়িতে চুলের পরিচর্যা কীভাবে করবেন

অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ- মাথার তালু অর্থাৎ স্ক্যাল্প খুব রুক্ষ, শুষ্ক হয়ে গেলে খুশকির সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে কাজে লাগে অলিভ অয়েল। এই তেল দিয়ে মাথার তালুতে ম্যাসাজ করলে স্ক্যাল্পের রুক্ষ, শুষ্ক ভাব দূর হয়। ফলে খুশকির সমস্যা কমবে। বাড়িতে কোনও হেয়ার মাস্ক তৈরি করলে সেখানে যোগ করতে পারেন অলিভ অয়েল। এর সঙ্গে সামান্য পাতিলেবুর রস এবং অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিলে চুল এবং স্ক্যাল্প মোলায়েম এবং উজ্জ্বল হবে। রুক্ষ, শুষ্ক ভাব দূর হবে সহজে।

টক দই- টক দইয়ের রয়েছে অনেক গুণ। খুশকির সমস্যা দূর করতেও এই উপকরণ কাজে লাগে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক। দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড এবং প্রোবায়োটিকস থাকে। এই দুই উপকরণ স্ক্যাল্পের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে এবং খুশকির সমস্যা কমায়।

বেকিং সোডা বা খাবার সোডা- খুশকির সমস্যা দূর করার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। কীভাবে এই উপকরণ খুশকির সমস্যা দূর করে, দেখে নেওয়া যাক। বেকিং সোডার মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ থাকে। এই উপকরণ স্ক্যাল্প থেকে মরা কোষ সরিয়ে ফেলতে এক্সফোলিয়েটরের কাজ করে। বেকিং সোডার সঙ্গে ডিমের কুসুম এবং পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এহ্যার মাস্ক যা সহজে খুশকি দূর করতে সাহায্য করবে।

নারকেল তেল- চুল এবং স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য সার্বিকভাবে নারকেল তেল অত্যন্ত উপকারি এবং প্রয়োজনীয় উপকরণ। খুশকির সমস্যা দূর করতেও এই তেল কাজে লাগে। নারকেল তেল হাল্কা গরম করে নিয়ে স্ক্যাল্পে এবং চুলে মালিশ করলে প্রচুর উপকার পাওয়া সম্ভব। নারকেল তেলের সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে খুশকির সমস্যা দূর হবে। এই মিশ্রণ দিয়ে ভালভাবে স্ক্যাল্পে মালিশ করে নিন। তারপর হাল্কা জাতীয় শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

অ্যাপেল সিডার ভিনিগার- খুশকির সমস্যা দূর করতে কাজে লাগে অ্যাপেল সিডার ভিনিগার। এই উপকরণ কীভাবে খুশকির সমস্যা দূর করে, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এই উপকরণ ব্যবহার করা সম্ভব, চলুন দেখে নেওয়া যাক। মাথার তালু অর্থাৎ স্ক্যাল্প থেকে মরা কোষ বা ডেড সেল সহজে ঝরিয়ে ফেলতে কাজে লাগে এই অ্যাপেল সিডার ভিনিগার। এর পাশাপাশি মাথার তালুতে কোনও ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না এই উপকরণ। আর হলেও তা দূর করে। ফলে খুশকির সমস্যা থেকে দূরে থাকবেন আপনি। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন- চুল ভাল রাখতে চাইলে নজর দিন স্ক্যাল্পের দিকেও, কোন কোন খাবার খেলে উপকার পাবেন?

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget