এক্সপ্লোর

Health Alert: সিগারেটের মতই সমান ক্ষতিকর এই দুই জনপ্রিয় ‘তেলেভাজা’ ! রোজ সন্ধেবেলা আপনিও খাচ্ছেন না তো ?

Health Alert on Samosa Jalebi: ডিপ-ফ্রায়েড ও চিনিযুক্ত খাবার যেমন জিলিপি, সিঙাড়া ইত্যাদিকেও সরকারি স্বাস্থ্য সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

দেশে দিনে দিনে বেড়েই চলেছে স্থূলতার সমস্যা, আর তাই এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে এক ভয়ঙ্কর সতর্কতা জারি করা হল। বলা হয়েছে যে সিঙাড়া এবং জিলিপি খেলেও সিগারেট ধোঁয়ার মত সমান ক্ষতি হয় শরীরে। সিগারেটের প্যাকেটে যেমন ক্যানসারের সতর্কবার্তা লেখা থাকে, তেমনি এবার থেকে সিঙাড়া ও জিলিপির ক্ষেত্রেও এমন স্বাস্থ্যহানির সতর্কবার্তা লেখার নিদান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদসূত্র থেকে জানা গিয়েছে যে, এইমস নাগপুরের মত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্দেশিকা দেওয়া হয়েছে যে এবার থেকে পাবলিক প্লেস ও ক্যাফেটারিয়াগুলিতে ‘তেল ও চিনির মাত্রা সূচক বোর্ড’ লাগাতে হবে। এই পোস্টারগুলিতে জনপ্রিয় বিভিন্ন খাবারে থাকা ফ্যাট ও চিনির মাত্রা তুলে ধরবে। সিগারেটের প্যাকেটে থাকা স্বাস্থ্য সতর্কীকরণ লেবেলের মত কাজ করবে এই পোস্টারগুলি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই উদ্যোগটি উচ্চমাত্রার ক্যালরি, ডিপ-ফ্রায়েড ও চিনিযুক্ত খাবার যেমন জিলিপি, সিঙাড়া ইত্যাদিকেও সরকারি স্বাস্থ্য সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভারতে ক্রমবর্ধমান লাইফস্টাইল ডিজিজ নিয়ে উদ্বেগের মধ্যে এই পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের জন্য চিনি ও ট্রান্স ফ্যাটকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার নাগপুর শাখার প্রধান ডঃ অমর আমলে এই বিষয়ে জানান যে সিগারেট ও তামাকের মতই এই ট্রান্স ফ্যাট ও চিনিতে ভরপুর খাবারগুলি শরীরের পক্ষে একইরকম ক্ষতিকর। 

অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে ৪৪ কোটি ৯০ লক্ষেরও বেশি ভারতীয় অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হতে পারেন যা ভারতকে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থূলতার দেশে পরিণত করতে পারে। যদিও সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এটি কোনও নিষেধাজ্ঞা নয়, এই প্রচারের মূল লক্ষ্য হল জনসাধারণকে তথ্য দিয়ে সতর্ক করা। এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাত্রার বিকল্প বেছে নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে নাগরিকদের।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে ভারতের ৬০ শতাংশেরও বেশি মানুষ স্থূলতার শিকার। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কারণেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় FSSAI-এর সহযোগিতায় একটি নতুন নীতি তৈরি করেছে যার অধীনে এই খাদ্যদ্রব্যের প্যাকেজিংয়ে সতর্কতার লেবেল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget