এক্সপ্লোর

Prefix Omicron Variant: BA.2 ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা কম, আশা জাগিয়ে দাবি নয়া গবেষণায়

Prefix Omicron Variant: একবার কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ফের BA.2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আশা জাগিয়ে দাবি একটি গবেষক দলের।

নয়াদিল্লি: একবার কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ফের BA.2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আশা জাগিয়ে এমনটাই দাবি একটি গবেষক দলের। 

কোভিড সংক্রমণ নিয়ে গত দুটি বছরে ক্রমাগত নাজেহাল হয়েছে গোটা বিশ্ব। একের পর এক দেশে হানা দিয়েছে কোভিড ভাইরাস। পরপর কোভিড ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন দেশে। ডেল্টা, ডেল্টা প্লাসের পর ভয় ধরিয়েছে ওমিক্রন। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অন্যগুলির চেয়ে অনেকে বেশি, এমনটাই জানিয়েছেন বিশ্বের তাবড় গবেষক এবং চিকিৎসকরা। একই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ওমিক্রনের তিনটি সাব ভ্যারিয়েন্ট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য BA.1 এবং BA.2

বিশ্বজুড়ে ওমিক্রনের দাপট অনেকটাই কমছে। কিন্তু তা সত্ত্বেও ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশে BA.2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। তার পরেই বেড়েছে আশঙ্কা। ওমিক্রনের দাপটের পর পুনরায় সংক্রমণের (re infection) আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন গবেষণা। একবার ওমিক্রনে আক্রান্ত হলেও, প্রতিরোধক্ষমতার ফাঁক গলে ফের সংক্রমণ ঘটাতে পারে BA.2 ভ্যারিয়েন্ট। আগে এমন আশঙ্কার কথা বলেছিলেন অনেক গবেষকই।  

এবার আশার কথা শোনাল নতুন এই গবেষণা। গবেষক দলের সদস্য, ডেনমার্কের স্ট্যাটেনস সিরাম ইন্সটিটিউটের (statens serum institute) ডিপার্টমেন্ট অফ ভাইরাস অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল স্পেশাল ডায়গনিস্টিকসের মর্টেন রাসমুসেন (morten rasmussen) বলেন, 'BA.1 ভ্যারিয়েন্টে সংক্রমণের পর ফের BA.2 ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন কেউ কেউ, এমন প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু সেটা অত্যন্ত বিরল।' গবেষণার সময়ে পুনর্সংক্রমণের সংখ্যা তুলনায় অনেকটাই কম ছিল। কিন্তু তা সত্ত্বেও কোভিড ভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতার দৌড় এবং স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে টানা নজরদারি করে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ওই গবেষক।

ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ার একাধিক গবেষক এই গবেষণা চালিয়েছেন। ২০২১ সালের ২২ নভেম্বর থেকে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিপুল সংখ্যক সংক্রমণের নমুনা স্যাম্পেল হিসেবে নিয়ে গবেষণা করা হয়েছে। ২০ দিনের বেশি থেকে ৬০ দিনের কম সময়ে কোনও এক ব্যক্তিক দুবার পজিটিভ এসেছে এমন নমুনা নিয়ে পরীক্ষা হয়েছে। মোট ১৮৭টি রি-ইনফেকশনের ঘটনার মধ্যে ৪৭টি ঘটনায় দেখা গিয়েছে BA.1 সংক্রমণের কিছুদিনের মধ্যেই BA.2 সংক্রমণ হয়েছে। এমন হয়েছে মূলত টিকা নেননি এমন কমবয়সের কয়েকজনের ক্ষেত্রে। সংক্রমিত হলেও মৃদু উপসর্গের সমস্যা ছিল। 
শুধুমাত্র সংক্রমণের কারণে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তার তুলনায় টিকা নিলে এবং সংক্রমণ হলে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা অনেক বেশি কার্যকরী। মনে করছেন গবেষকরা। 

আরও পড়ুন: টিকাকরণ হলে আরটিপিসিআর নয়, পর্যটনে নয়া বিধি ৫ দেশে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget