এক্সপ্লোর

Breakfast Tips: ব্রেকফাস্টে কোন খাবার খেলে তাড়াতাড়ি ওজন ঝরবে?

অনেকের ধারণা, ওজন কমাতে গেলে বুঝি ব্রেকফাস্ট বাদ দিতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওজন কমাতে গেলে ব্রেকফাস্ট বাদ দেওয়া নয়, ব্রেকফাস্টে এমন কিছু খাবার খাওয়া দরকার যা ওজন দ্রুত কমিয়ে দিতে সাহায্য করবে।

কলকাতা : দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার ব্রেকফাস্টে খাওয়া দরকার। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দিনের শুরুর খাবার যদি স্বাস্থ্যকর হয়, তাহলে সারাদিনে শরীরে ভরপুর এনার্জি থাকে। কাজে সঠিকভাবে মন দেওয়া যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিনের খাবারের মধ্যে ব্রেকফাস্ট কখনওই বাদ দেওয়া উচিত নয়। ব্রেকফাস্ট বাদ দেওয়া মানে শরীরে পর্যান্ত পরিমাণে উপকারী উপাদানের ঘাটতি হওয়া। এর ফলে হজমের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। টানা যদি আপনি ব্রেকফাস্ট বাদ দেন, তাহলে আপনার বদহজমের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, আমাদের মস্তিষ্ককে সচল রাখার জন্য যে সমস্ত উপাদানের প্রয়োজন হয়, তারও ঘাটতি দেখা দেয়। মাথা যন্ত্রণার সমস্যাও দেখা দিতে পারে। তাই তাঁদের মতে, ব্রেকফাস্ট বাদ দেওয়া সবসময়ই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

বহু মানুষের এমন ধারণা রয়েছে যে, ওজন কমাতে গেলে বুঝি ব্রেকফাস্ট বাদ দিতে হবে। এমন ধারণাকে কার্যত বাতিল করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওজন কমাতে গেলে ব্রেকফাস্ট বাদ দেওয়া নয়। বরং ব্রেকফাস্টে এমন কিছু খাবার খাওয়া দরকার যা অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে দিতে সাহায্য করবে। 

১. ব্রেকফাস্টে অনেকেরই পাউরুটির সঙ্গে মাখন খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ব্রেকফাস্টে সাধারণ মাখন নয়, বাদামের মাখন বা পিনাট বাটার খেতে পারেন। এটা একদিকে যেমন স্বাস্থ্যকর। তেমন অন্যদিকে ওজন কমানোর উপকারী উপাদানও বটে। পাশাপাশি বিভিন্ন ক্রনিক ডিজিজও রুখতে পারে পিনাট বাটার।

২. একটা ডিমে ৬ গ্রাম প্রোটিন এবং ৭০ গ্রাম ক্যালোরি থাকে। এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। তাই বিশেষজ্ঞরা ব্রেকফাস্টে অবশ্যই ডিম রাখার পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে, ডিম যেমন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে, তেমন ওজন কমাতেও সাহায্য করবে।

৩. কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এছাড়াও ফাইবার এবং অনেক উপকারী উপাদানে ভরপুর কলা। ব্রেকফাস্টে অন্যান্য ফলের সঙ্গে কলা অবশ্যই রাখা দরকার। কলা দিয়ে স্মুদি বানিয়েও খেতে পারেন। ওজন কমার পাশাপাশি আপনার মুডও ভাল রাখবে এবং এনার্জিও বাড়াবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget