এক্সপ্লোর

Health Tips: দ্রুত নখ ভেঙে যাচ্ছে? কোন অসুখে আক্রান্ত আপনি?

নেকের ক্ষেত্রে নখ দ্রুত ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়। কেউ কেউ আবার বড় নখ রাখতে পারেন। কী কারণে দ্রুত ভেঙে যায় নখ? কোন অসুখের কারণে এমন সমস্যা দেখা দেয়? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: ত্বকের যত্ন, চুলের যত্নের মতোই নখের ক্ষেত্রেও যত্ন (Nail Care) নেওয়া প্রয়োজন। নখ থেকে নানা  অসুখ (Disease) হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গরমকাল হোক কিংবা শীতকাল, হাজারো কাজের ব্যস্ততার মাঝে সময় করে নখের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। অনেকের ক্ষেত্রে নখ দ্রুত ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়। কেউ কেউ আবার বড় নখ রাখতে পারেন। কী কারণে দ্রুত ভেঙে যায় নখ? কোন অসুখের কারণে এমন সমস্যা দেখা দেয়? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নখ দ্রুত ভেঙে যাওয়ার কারণ-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকের ক্ষেত্রেই নখ দাঁত দিয়ে চিবানোর কারণে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়। কিন্তু সকলের ক্ষেত্রে কারণটা এক হয় না। বহু মানুষেরই শরীরে অন্য কোনও রোগ বাসা বেঁধে থাকার কারণে নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়। কী কী কারণ থাকতে পারে, সে সম্পর্কে বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন-

১. বয়সজনিত কারণ কিংবা শুষ্ক ত্বকের কারণে নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা যায়।

২. একজিমা কিংবা সোরিয়াসিস অসুখের কারণে ভঙ্গুর নখের সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন - Beauty Tips: চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে এভাবে ব্যবহার করুন আইলাইনার

৩. শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে, কোনও ধরনের ইনফেকশনের সমস্যা দেখা দিলে নখ ভাঙার সমস্যা দেখা দেয়।

৪. গ্লাভস ব্যবহার না করে বাসন মাজা, সাবান কাচার ফলে সাবান লেগে নখ ভঙ্গুর হয়ে যায়।

৫. শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিলে নখ ভঙ্গুর হয়ে যায় বলে মত বিশেষজ্ঞদের।

এছাড়াও নানা জটিল অসুখের কারণে নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়। এর জন্য খাদ্যাভ্যাসে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মেনে চলা দরকার ঘরোয়া কিছু পদ্ধতিও। ক্যালশিয়ামে ভরা খাবার রাখতে হবে তালিকায়। হাতে প্রচুর পরিমাণে সাবান লাগতে দেওয়া চলবে না। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরা মাছ খেতে হবে। তবেই সুস্থ থাকবে নখ। নখ ভেঙে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে নেলপলিশ ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাতে নখ দেখতেও সুন্দর লাগবে আবার সুস্থও থাকবে নখ।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget