এক্সপ্লোর

Post Covid Heart Disease: বাড়ছে কোভিড পরবর্তী হৃদরোগ, কীভাবে প্রতিহত করবেন? জানালেন বিশেষজ্ঞরা

হৃদপিণ্ডকে সচল এবং সুস্থ রাখতে কোভিড পরবর্তীকালে রোগীদের অবশ্যই খাবারের তালিকায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

কলকাতা: করোনাকালে কার্যত বিপর্যস্ত জনজীবন। একদিকে করোনা সংক্রমণের ভয়। অন্যদিকে কোভিড পরবর্তী বিভিন্ন অসুখের আশঙ্কা। যেন আতঙ্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। 

এই পরিস্থিতিতে সম্প্রতি আরও একটি উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, কোভিড-পরবর্তীকালে বহু মানুষের মধ্যে বিভিন্ন রকমের হৃদরোগের লক্ষণ দেখা দিচ্ছে। বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক ছাড়াও আরও বিভিন্ন হৃদরোগ দেখা দিচ্ছে। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ফুসফুসেও মারাত্মক ক্ষতি করছে করোনা ভাইরাস। কোভিডে আক্রান্ত হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। যাঁদের মধ্যে কখনও হৃদরোগের কোনও লক্ষণ ছিল না, তাঁরাও হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলে মত তাঁদের। 

এই সময়ে রোগীদের আরও বেশি সচেতন এবং নিজেদের জীবনযাত্রার প্রতি নজর দেওয়া প্রয়োজন বলে পরামর্শ বিশেষজ্ঞদের। লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসলে কোভিড পরবর্তী হৃদরোগের সম্ভাবনাকে খানিকটা প্রতিরোধ করা সম্ভব বলে জানাচ্ছেন তাঁরা। 

এই প্রসঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর রোগীদের মধ্যে বুকে ব্য়থা, হার্ট অ্যাটাক, রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা, স্ট্রোকের মতো হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছে। 

বিশেষত এই ভাইরাসের কারণে আমাদের হৃদপিণ্ড অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়ে যায়। তাই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে তাঁদের মত। 

কোভিড পরবর্তী এই সমস্ত সমস্যা প্রতিরোধ করতে প্রতি ৬ মাস অন্তর অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে পরামর্শ তাঁদের। 

এছাড়াও তাঁরা জানাচ্ছেন যে, হৃদপিণ্ডকে সচল এবং সুস্থ রাখতে কোভিড পরবর্তীকালে রোগীদের অবশ্যই খাবারের তালিকায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। 

মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা, খাবারে অত্যাধিক তেলের ব্যবহার না করা, প্যাকেটজাত খাবার ত্যাগ করা, কৃত্রিম মিষ্টিজাতীয় খাবার না খাওয়া কিংবা জাঙ্ক ফুড বর্জন করা, এই সমস্ত নিয়মগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন। 

পাশাপাশি তাঁরা আরও পরামর্শ দিচ্ছেন যে, কোভিড পরবর্তীকালে প্রতিদিন শরীরচর্চার পাশাপাশি ধূমপান এবং মদ্যপান অবশ্যই বর্জন করা প্রয়োজন। তবেই হৃদরোগে প্রতিরোধ করা সম্ভব।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget