এক্সপ্লোর

Omicron Vaccine : আগামী বছরের গোড়াতেই ওমিক্রনের ভ্যাকসিন ! আশার বার্তা মডার্নার

Omicron Vaccine Moderna : দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন অনেক বেশি সংক্রামক।

নয়াদিল্লি : ক্রিস্টমাস থেকে নিউইয়ার, বিশ্বজুড়ে উত্‍সবের মরশুম আসার আগেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ! ডেল্টার (Delta) পর এবার আতঙ্কের নাম ‘ওমিক্রন’। করোনা ভাইরাসের নতুন প্রজাতি যা কি না ৫০ বার বদলেছে জিনের বিন্যাস।  যার মধ্যে ৩২ বারই বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র। চিকিত্‍সা পরিভাষায় যার নাম- B.1.1.529। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, সবার প্রথমে ‘ওমিক্রন’-এর সংক্রমণের হদিশ পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। 

তারপর কয়েক দিনের মধ্যেই বৎসোয়ানা হংকং, ইজরায়েল, বেলজিয়াম ও ব্রিটেনে মিলেছে এই ভাইরাসের নতুন প্রজাতির হদিশ। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে। 

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজোড়া উদ্বেগের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্না আশার কথা শোনাল। ওই সংস্থার দাবি, জরুরি প্রয়োজনে  আগামী বছরের গোড়াতেই ওমিক্রনের ভ্যাকসিন বাজারে আনতে পারবে তারা।  ইতিমধ্যে বিশ্বের ১৬টি দেশে ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছে।   

ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা হুর সাবধানবাণী। ইতিমধ্যে সব দেশকে সতর্ক করে  হু  আশঙ্কা প্রকাশ করেছে,  সংক্রমণ যদি বাড়তে থাকে তবে কিছু এলাকায় পরিস্থিতি মারাত্মক’ হয়ে উঠতে পারে।
যদিও এখন পর্যন্ত করোনাভাইরাসের এই নতুন রূপে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি।

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজোড়া সতর্কতার মধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা বৈঠক করেন। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রকের কোভিড ১৯ টাস্ক ফোর্সের চেয়ারম্যান এন কে অরোরা জানান, বুস্টার ডোজ নিয়ে নীতি কী হবে, কাদের বুস্টার ডোজ প্রয়োজন, তা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে।  তিনি জানান, ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্কতার কারণে বিভিন্ন দেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।  ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে। 

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ১২ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশন নিয়েও বিস্তারিত পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।  দেশে ১৮ বছরের কম বয়েসিদের সংখ্যা ৪৪ কোটি।     



Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget