এক্সপ্লোর

OmiSure : ওমিক্রন চিহ্নিত করতে এবার চলে এল দেশীয় কিট ওমসিওর

OmiSure :  এই কিট তৈরি করেছে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস । ২০২১-এর ৩০ ডিসেম্বর এসেছে অনুমোদনের চিঠি। 

নয়াদিল্লি : লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রন নিয়েও জোরাল হচ্ছে উদ্বেগ। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের একাংশ কিছুটা আশার আলো দেখালেও, অপর অংশ বলছেন, সতর্ক না থাকলেই বিপদ! এই পরিস্থিতিতে ওমিক্রন চিহ্নিত করতে এবার চলে এল দেশীয় কিট । ওমসিওর (OmiSure) কিটকে অনুমোদন আইসিএমআর-এর ( Indian Council of Medical Research )। এই কিট তৈরি করেছে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস (Tata Medical & Diagnostics) । ২০২১-এর ৩০ ডিসেম্বর এসেছে অনুমোদনের চিঠি। দেশে মঙ্গলবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২। সেই সঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই ঝড়ে চোখ রাঙাচ্ছে মূলত ওমিক্রন। দ্রুত সংক্রমণ ছড়িয়ে দেওয়া এই ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। এবার জরুরি পরিস্থিতিতে  আপনি ওমিক্রন ভ্যারিয়েন্টেই আক্রান্ত কি না, তা জানাতে পারবে ওমিসিওর। 

আরও পড়ুন :

এই উপসর্গগুলি পাত্তা দেননি এতদিন ! এগুলোই এবার করোনার লক্ষণ

  • মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০।  
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩।  
  • দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন।  এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে।  

    তাহলে কি ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? এরইমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কিন্তু, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়েও নানা সংশয়, নানা প্রশ্ন রয়েছে! ওমিক্রন কি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম ক্ষতিকারক না বেশি? এই ভ্যারিয়েন্ট কি ডেল্টার থেকে দ্রুত গতিতে ছড়ায়? ঝড়ের গতিতে সংক্রমণ ছড়ানোর নেপথ্যে কি রয়েছে ওমিক্রন? ওমিক্রন আক্রান্তদের বেশিরভাগকে কি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে না? ওমিক্রন আক্রান্তদের শরীরে কি অক্সিজেনের অভাব সেভাবে দেখা দিচ্ছে না?
    বিশেষজ্ঞরা বলছেন, এই সব প্রশ্নের নির্দিষ্ট করে কোনও উত্তর দেওয়ার সময় এখনও আসেনি! তবে কিছুটা হলেও আশার আলো দেখছেন চিকিৎসকদের একাংশ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget