এক্সপ্লোর

Meditation and Health: কীভাবে মস্তিষ্ককে আরও সচল রাখবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

বহু বছর আগে যখন শরীরচর্চার জন্য জিমের প্রচলন ছিল না, তখন শরীরকে সুস্থ রাখতে প্রাণায়াম ছিল অন্যতম মাধ্যম। এর ফলে শুধু শরীরই নয়, মস্তিষ্কও সচল থাকে।

কলকাতা : শরীরকে সচল রাখার পাশাপাশি মস্তিষ্ককেও একইভাবে সচল রাখা খুবই জরুরি। করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবনের প্রভাব শুধু যে স্বাস্থ্যে পড়েছে, তাই নয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মস্তিষ্কও। সারাক্ষণই সংক্রমণের আশঙ্কা মাথায় ঘুরছে। তার সঙ্গে রয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং কাজের চাপও। ফলে বর্তমান পরিস্থিতিতে মাথায় একরাশ চিন্তার বোঝা প্রায় সকলেরই। অত্যধিক চিন্তার ফলে দেখা দিচ্ছে অনিদ্রার মতো সমস্যাও। এই পরিস্থিতিতে মস্তিষ্ককে সচল রাখা খুবই দরকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মস্তিষ্ককে সচল রাখার জন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রাণায়াম দারুণ উপকার করে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু বছর আগে যখন শরীরচর্চার জন্য জিমের প্রচলন ছিল না, তখন শরীরকে সুস্থ রাখতে প্রাণায়াম ছিল অন্যতম মাধ্যম। এর ফলে শুধু শরীরই নয়, মস্তিষ্কও সচল থাকে। হাজার বছরেরও বেশি সময় ধরে শরীরচর্চার অন্যতম মাধ্যম হিসেবে মনে করা হয় প্রাণায়ামকে। তাঁদের মতে, প্রাণায়ামের ফল মন শান্ত হয়, চিন্তা শক্তির বৃদ্ধি ঘটে। আরও কী কী ভাবে মস্তিষ্কের উন্নতি ঘটায় প্রাণায়াম, তারও বর্ণনা দিয়েছেন তাঁরা।

১. স্ট্রেস কিংবা অবসাদের জন্য মন যদি খুব চঞ্চল হয়ে থাকে, তাহলে প্রতিদিন কিছুক্ষণ প্রাণায়াম করা দরকার। প্রাণায়াম করলে একাগ্রতা বাড়ে। মন শান্ত হয়। এবং সঠিক চিন্তার বৃদ্ধি ঘটে।

২. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে ধৈর্যের অভাব ঘটেছে। খুব অল্পেই অধৈর্য হয়ে পড়ছি আমরা। ধৈর্য এবং সহ্য ক্ষমতা বাড়াতে প্রাণায়ামের জুড়ি মেলা ভার।

৩. নেতিবাচক সমস্ত শক্তিকে এক নিমেষে দূরে সরিয়ে দেয় প্রাণায়াম। 

৪. হাঁপানি, ক্যানসার, বিভিন্ন হৃদরোগ, উচ্চ রক্তচাপের সমস্যা, অনিদ্রার সমস্যা, মাথার যন্ত্রণার মতো সমস্যাগুলোকে প্রতিরোধ করতে পারে প্রাণায়াম। তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একদিন প্রাণায়াম করে এই ফল পাওয়া সম্ভব নয়। শরীর এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম করা দরকার।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget