এক্সপ্লোর

Heart Attack: হার্ট অ্যাটাকে ক্ষতি মস্তিষ্কেও, আশঙ্কার তথ্য গবেষণায়

Health News: হৃদরোগের সঙ্গে মস্তিকের ক্ষতির সম্পর্কের কথা অজানা নয়। কিন্তু কতটা ক্ষতি হয়? তা নিয়ে বিশ্বের নানা প্রান্তে চলছে গবেষণা। তেমনই একটি গবেষণায় মিলল বেশ আশঙ্কাজনক তথ্য।

কলকাতা: হৃদরোগের সঙ্গে মস্তিকের ক্ষতির সম্পর্কের কথা অজানা নয়। কিন্তু কতটা ক্ষতি হয়? তা নিয়ে বিশ্বের নানা প্রান্তে চলছে গবেষণা। তেমনই একটি গবেষণায় মিলল বেশ আশঙ্কাজনক তথ্য। সম্প্রতি হওয়া একটি গবেষণায় বলা হয়েছে, হার্ট অ্যাটাকে (heart attack) আক্রান্ত হওয়া প্রতি তিনজনের মধ্যে একজনের মানসিক স্বাস্থ্যের (mental health) ভালরকম ক্ষতি হচ্ছে।

কোথায় গবেষণা?
আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির (american college of cardiology) ৭১তম বার্ষিক অনুষ্ঠানে গবেষণাপত্রটি পেশ করা হয়েছে।  পোল্যান্ডের চিকিৎসক ডমিনিকা কাসপ্রাজাকের (dominika kasprzak) নেতৃত্বে গবেষণাটি হয়েছে। গবেষকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পর রোগীর মস্তিকের কার্যকলাপের উপর কড়া নজর রাখতে হবে।  তাঁরা জানিয়েছেন, এমন অনেক রোগীর সন্ধান তাঁরা পেয়েছেন যাঁদের মস্তিকের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা দীর্ঘদিন নজরেই পড়েনি। ডমিনিকা কাসপ্রাজাক বলেন, 'এই সমস্যা সাময়িক এবং চিরস্থায়ী দুই রকমই হতে পারে। অনেকক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার বেশ কয়েকমাস পরে রোগীদের মধ্যে এই সমস্যা দেখা যায়।'

কী ভাবে গবেষণা হয়েছে?
পোল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি ২২০ জন রোগীর উপর পরীক্ষা হয়েছে। তাঁদের সকলেরই হার্ট অ্য়াটাকের কিছুদিন পর দুটি পরীক্ষা (cognitive assessments) করা হয়েছে। তারপর আবার ৬ মাস পরে একই পরীক্ষা করা হয়েছে।

কোন পরীক্ষা?
মিনি মেন্টাল স্টেট (mini mental state) এবং ক্লক ড্রয়িং টেস্ট (clock drawing test) করা হয়েছে। এই দুটি পরীক্ষার মাধ্য়মে কোনও ব্য়ক্তির চিন্তাশক্তি, স্মৃতি, সাধারণ কিছু কাজকর্ম ঠিকভাবে হয় কিনা তা দেখা হয়।
পরীক্ষায় শেষে দেখা গিয়েছে মোটামুটি ৫০ শতাংশ রোগীর ক্ষেত্রে সমস্য়া নেই। কিন্তু বাকি ৫০ শতাংশের ক্ষেত্রে সমস্য়া দেখা গিয়েছে। অনেকক্ষেত্রেই প্রথমদিকে সমস্য়া না হলেও পরে নানাকরকম জটিলতা দেখা গিয়েছে।  

গবেষকরা জানাচ্ছেন, অনেক সময় এই ধরনের সমস্য়া থেকে স্মৃতিশক্তি (memory) নষ্ট বা ডিমেনশিয়ার মতো সমস্য়া তৈরি হয়। আপাতত আরও বিস্তারিত ভাবে গবেষণা করছে ওই দলটি। চিকিৎসকরা কীভাবে ওই সমস্যায় চিকিৎসা শুরু করতে পারবেন, তা নিয়েও চলছে গবেষণা।

আরও পড়ুন: অভিষেকের আকস্মিক প্রয়াণ, কেন অকালে চলে যাওয়া? কী শিক্ষা নেওয়া দরকার 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget