এক্সপ্লোর

Health Tips : উচ্চ রক্তচাপের রোগীদের কোন কোন খাবার একেবারেই খাওয়া চলবে না?

কিছুদিন আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে, করোনায় মৃত্যুর হার বাড়িতে দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা। তাই এই সময়ে উচ্চ রক্তচাপ যাঁদের রয়েছে, তাঁদের খাবারের তালিকায় আরও বেশি করে নজর দেওয়া দরকার।

কলকাতা : শরীর সুস্থ রাখতে নিয়ম মেনে খাবার খাওয়া খুবই জরুরি। শুধু তাই নয়, শরীরে যদি কোনও অসুখ বাসা বেঁধে থাকে, তাহলে অবশ্যই খাবারের তালিকা যেন সেই অনুযায়ী পাল্টে নেওয়া দরকার। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যেমন। কিছুদিন আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে, করোনায় মৃত্যুর হার বাড়িতে দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা। তাই এই সময়ে উচ্চ রক্তচাপ যাঁদের রয়েছে, তাঁদের খাবারের তালিকায় আরও বেশি করে নজর দেওয়া দরকার। এমন অনেক খাবার রয়েছে, যা হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য ক্ষতিকর। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক, হাইপারটেনশনের রোগীদের কোন কোন খাবার খাওয়া একেবারেই চলবে না।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ, সব কিছুরই সম্ভাবনা বাড়িয়ে দেয় নুন। রান্নায় নুন ব্যবহারের পাশাপাশি নজর রাখা দরকার কাঁচা নুন না খাওয়ার দিকেও। যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের জন্য নুন মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, নোনতা খাবারও খাওয়া একেবারেই চলবে না হাইপারটেনশনের রোগীদের।

২. দুধ বা দুগ্ধজাত খাবারও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৩. পুষ্টিবিদদের মতে, চিনি যে শুধু মধুমেহ রোগীদের জন্যই ক্ষতিকর তাই নয়। চিনি একইরকমভাবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্যও ক্ষতিকর। তাঁদের মতে, চিনি বিভিন্নরকমভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে মহিলারা সবথেকে বেশি ২৫ গ্রাম এবং পুরুষরা সবথেকে বেশি ৩৬ গ্রাম চিনি দিনে খেতে পারেন।

৪. উচ্চ রক্তচাপের রোগীদের প্যাকেটজাত খাবার একেবারেই বর্জন করা প্রয়োজন। প্যাকেটজাত খাবারে যে ক্ষতিকর ফ্য়াট থাকে, তা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়। আর এর ফলে হৃদরোগ, স্ট্রোক, টাইপ টু ডায়াবিটিসের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

৫. বিশেষজ্ঞদের পরামর্শ উচ্চ রক্তচাপের রোগীদের অ্যালকোহল একেবারেই চলবে না। অতিরিক্ত মদ্যপান রক্তচাপ আরও বাড়িয়ে দেয়। 

করোনা পরিস্থিতিতে উচ্চ রক্তচাপের রোগীদের এই সমস্ত খাবার ত্যাগ করার পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন টাটকা তাজা ফল, সব্জি খাওয়ার।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget