এক্সপ্লোর

World Brain Tumor Day : মাথা যন্ত্রণা হবেই এমন কোনও কথা নেই, জানুন ব্রেন টিউমারের উপসর্গগুলি

আজ ৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস। পরিসংখ্যান বলছে, প্রতিবছর আমাদের দেশে ৫০ হাজারেরও বেশি মানুষ মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন।

কলকাতা : ৮ জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস। প্রতিবছর আমাদের দেশে ৫০ হাজারেরও বেশি মানুষ মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন।  আমাদের দেশের বিরাট জনসংখ্যার নিরিখে শতাংশ হিসেবে সেটা যথেষ্ট কম হলেও, যত দিন যাচ্ছে ততই বাড়ছে মস্তিষ্কের টিউমার আক্রান্তের সংখ্যা । এর কারণ হিসেবে ডাক্তাররা মনে করছেন সমস্যার শুরুতেই রোগ নির্ধারনে অনেক বেশি সংখ্যক রোগীকে শনাক্ত করা যাচ্ছে তাড়াতাড়ি। 

 চিকিৎসক   ডা. অলোক পণ্ডিত (Dr. Alak Pandit  DM(Neurology)  Professor Neurology , Bangur Institute Of Neuroscience) জানাচ্ছেন, মাথার খুলির মধ্যে যে কোনও টিউমারকে সাধারণত ব্রেইন টিউমার বলা হয় । এরমধ্যে আমরা দুই ভাগে ভাগ করে থাকি ব্রেন টিউমারকে।
1.  ক্যান্সারাস টিউমার
2.  বিনাইন টিউমার

ব্রেন টিউমারের কিছু উপসর্গ হল -

ব্রেন টিউমার হলে সবসময় যে মাথা যন্ত্রণা তার জানান দেবে, তেমনটা নয় কিন্তু। 

  •  নতুন করে মাথাব্যথা হলে সতর্ক থাকুন। কোনও কোনও সময় দেখা যায় মাথাব্যথা চলতেই থাকছে, বারবার হচ্ছে কিংবা থেমে গিয়ে আবার নতুন করে শুরু হচ্ছে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একথাও ঠিক মাথা থাকলেই মাথা যন্ত্রণা হয়। কিন্তু মাথা যন্ত্রণার চরিত্র যদি হঠাৎ করে পরিবর্তিত হয় এবং তা ক্রমাগত বাড়তে থাকে তাহলে সতর্কতার প্রয়োজন আছে। এক্ষেত্রে স্নায়ু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
  • শরীরে কোন একটি দিক কি অবস অনুভূত হচ্ছে ? তাহলে অবশ্যই ডাক্তার দেখান।
  • কোনও কোনও সময় ব্রেইন টিউমার এর উপসর্গ মাথাব্যথা নাও হতে পারে । হঠাৎ দেখা গেল শরীরে কোন একটা দিকে অনুভূতি কম হচ্ছে বা আস্তে আস্তে কোন একটি দিক অবশ হচ্ছে। তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব স্নায়ু রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে ।
  • হঠাৎ করে চোখে দেখতে কি অসুবিধা হচ্ছে ? চোখের কোন একটা দিক ঝাপসা হয়ে যাচ্ছে?  বিশেষত আমরা যখন চোখ দিয়ে দেখি আমরা চোখের চারিপাশের সমানভাবে দেখি । চোখের দুই দিকে কি আঁধার নেমে আসছে ? তাহলে অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখান।
  • একজন সুস্থ মানুষের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ? কথাবার্তায় অসংলগ্নতা দেখা যাচ্ছে ? সে ক্ষেত্রে অবশ্যই টিউমারের সম্ভাবনা থেকে যায়।  দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।
  • হঠাৎ করে কিছু কথা ভুলে যাওয়া অর্থাৎ সামান্য কয়েক দিন আগের কথা ভুলে যাওয়া - এই ধরনের উপসর্গ মস্তিষ্কে টিউমারের লক্ষণ হতে পারে।
  • হঠাৎ শরীরে খিচুনি ধরা বা কোন একটি অঙ্গ প্রত্যঙ্গে খিঁচুনি ধরা ব্রেন টিউমরের অন্যতম লক্ষণ ।
  • কোন ক্ষেত্রে কী লক্ষণ দেখা দেবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে মস্তিষ্কের কোন জায়গায় টিউমরটি তৈরি হয়েছে তার উপর।
  • অনেক সময় ব্রেইন টিউমারের কারণে হাঁটাহাঁটিতে ভারসাম্যের অভাবে লক্ষ্য করা যায় ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget