এক্সপ্লোর

কানে কম শুনছেন ? ডিমেনশিয়ার আশঙ্কা বাড়ছে অজান্তেই ! আর কী বলছে গবেষণা

Dementia for hearing loss: দুর্বল বা বিলুপ্ত শ্রবণশক্তির সঙ্গে যোগ রয়েছে ডিমেনশিয়ার‌ । সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গিয়েছে। কী বলছেন গবেষকরা?

কলকাতা: শ্রবণশক্তি দুর্বল বা একেবারেই বিলুপ্ত (hearing loss)? একটা কথা শোনার জন্য বারবার বলতে হয় অন্য কাউকে?  এর থেকেই দেখা দিতে পারে ডিমেনশিয়া (dementia)। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিককালের একটি গবেষণা। ডিমেনশিয়ার সঙ্গে কানে কম শোনার একটি যোগ রয়েছে, তা আগেও নানা পরীক্ষায় উঠে এসেছে। এবার সেই তত্ত্বই আরও জোরালো হল। 

ডিমেনশিয়া ও শ্রবণশক্তি হারানোর মধ্যে কেমন সম্পর্ক (hearing loss and dementia link)

সম্প্রতি ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাদার্ন ডেনমার্কের একটি গবেষণা এমনটাই জানাচ্ছে‌। ডিপার্টমেন্ট অব ক্লিনিকাল রিসার্চের গবেষকরা শ্রবণশক্তি হারিয়ে ফেলার সঙ্গে ডিমেনশিয়ার একটি ‘লিঙ্ক’ খুঁজে পেয়েছেন। ৫ লাখেরও বেশি ব্যক্তির উপর এই পরীক্ষানিরীক্ষা করা হয়‌। তার ভিত্তিতেই এই খোঁজ মিলেছে এই নয়া তত্ত্বের। 

কেন ডিমেনশিয়া হয় (Dementia reason)?

শ্রবণশক্তি কমে এলে বা একেবারে হারিয়ে গেলে শোনার জন্য বেশি পরিশ্রম করতে হয়। অন্যান্য ইন্দ্রিয়গুলো এই সময় কোনোকিছু বোঝার জন্য বেশি সজাগ  থাকে। এর ফলে কগনিটিভ ক্ষমতা কমতে থাকে। কগনিটিভ ক্ষমতা (cognitive ability) আমাদের কোনওকিছু ভাবতে ও সমাধান করতে সাহায্য করে। সেই ক্ষমতা কমে গেলে ধীরে ধীরে ডিমেনশিয়ার সমস্যা দেখা দিতে থাকে। 

কী বলছেন গবেষক?

ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ক্লিনিকাল রিসার্চের সহকারী অধ্যাপক ম্যানুয়েলা লেক ক্যানটুয়ারিয়া এএনআই-কে বলেন, ডিমেনশিয়া রোগীর সংখ্যা বর্তমানে বাড়ছে। মূলত বার্ধক্যের কারণেই এমনটা হচ্ছে। তবে এছাড়া জীবনযাপন এবং শ্রবণ শক্তি কমে যাওয়াটা ও ডিমেনশিয়ার অন্যতম কারণ। এর আগে বেশ কয়েকটি গবেষণাতেও দেখা গিয়েছে ডিমেনশিয়া সঙ্গে শ্রবণশক্তি হারিয়ে ফেলার একটি যোগাযোগ রয়েছে। তবে এই পরীক্ষা আগের পরীক্ষাগুলি থেকে অনেকটাই বড় আকারে করা হয়েছে। ইউনিভার্সিটি অব সার্দার্ন ডেনমার্কের এই পরীক্ষায় ৫,৭৩,০৮৮ ব্যক্তির উপর সমীক্ষা করা হয়।‌

ডিমেনশিয়ার আশঙ্কা (Dementia Risk) কতটা?

শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন এমন ব্যক্তিদের ডিমেনশিয়া হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে হিয়ারিং এড ব্যবহার না করলে এই আশঙ্কা আরো বেড়ে যায়। সমীক্ষায় দেখা গিয়েছে, যারা হিয়ারিং এড ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রে ডিমেনশিয়াল হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় ২০ শতাংশ বেশি। অন্যদিকে, যারা হেয়ারিং এড ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই আশঙ্কা ১৪ শতাংশ অর্থাৎ ৬ শতাংশ কম। তাই ম্যানুয়েলা লেক ক্যানটুয়ারিয়ার কথায়, শ্রবণশক্তি হারিয়ে ফেললে সবসময় হিয়ারিং এড ব্যবহার করা উচিত। এতে ডিমেনশিয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়‌।

আরও পড়ুন: Period issues in winter: শীত পড়লেই পিরিয়ডের এই ৫ সমস্যা বাড়ে কেন? জানালেন চিকিৎসক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget