এক্সপ্লোর

Travel Tips: বেড়াতে যেতে ভালবাসেন? যেখানে যাচ্ছেন ভালোবাসুন সেই জায়গাটিকেও, দায়িত্ববান পর্যটক হতে কী কী করবেন?

Responsible Tourist: বেড়াতে যাওয়ার আগে সেখানকার হোটেল, রেস্তোরাঁ সম্পর্কে ভালভাবে খোঁজ নিয়ে যান। চেষ্টা করুন স্থানীয় হোম স্টে বা এই জাতীয় কোনও জায়গায় থাকার। একদম ঘরোয়া পরিবেশ পাওয়া যায়।

Travel Tips: বেড়াতে (Travelling) যেতে ভালবাসেন? সামান্য সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। উইকেন্ডে ছোট ট্রিপ (Weekend Trips) হোক বা বেশ কয়েকদিন হাতে সময় নিয়ে বড় ট্রিপ, (Long Trips) কাজের ফাঁকে ঘুরে আসেন মাঝে মাঝেই। তাহলে কিছু টিপস (Travel Tips) অতি অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। মনে রাখবেন যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার পরিবেশ, মানুষজন সকলের প্রতিই পর্যটক (Responsible Tourist) হিসেবে আপনার কিছু দায়িত্ব রয়েছে। কীভাবে একজন ভাল পর্যটক হওয়ার পাশাপাশি দায়িত্ববানও হবেন, তার জন্য রইল সহজ টিপস।

  • স্থানীয় দোকান থেকে কেনাকাটা- বেড়াতে যাবেন আর কেনাকাটা অর্থাৎ শপিং করবেন না, সেটা আবার হয় নাকি। বেড়াতে গিয়ে মন ভরে কেনাকাটা করুন, তবে নজর দিন স্থানীয় জিনিসের উপরে। যে জায়গায় বেড়াতে যাচ্ছেন যদি সেখানকার কোনও বিশেষ শিল্প থাকে তাহলে তার মাধ্যমে তৈরি জিনিস কিনে নিন উপহার দেওয়ার জন্য। ওই এলাকার স্থানীয় দোকান থেকে কেনাকাটা করলে অর্থনৈতিক ভাবে তাঁদেরও সাহায্য করা হয়। এর ফলে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি এলাকার অর্থনীতি সুদৃঢ় হয়।
  • যানবাহনে নতুনত্য- যত বেশি গাড়ির ব্যবহার, পরিবেশে ততই বাড়বে কার্বনের পরিমাণ। তাই যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানে কার্বন ছাড়া যেসব যানবাহন চলে সেগুলিতে সওয়ার হতে পারেন। অনেক জায়গাতেই সাইক্লিংয়ের বন্দোবস্ত থাকে। দু'চাকার ক্ষেত্রে ইলেকট্রিক সাইকেল বা ইলেকট্রিক স্কুটার কিংবা ই-বাইক ব্যবহার করতে পারেন। অবশ্য সেই সুবিধা থাকলে।
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন- বেড়াতে গেলে যে জায়গায় যাচ্ছেন সেই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তার জন্য সবার আগে প্রয়োজন প্লাস্টিকের ব্যবহার কমানো। বেড়াতে যাওয়া মানেই পছন্দমতো খাবার খাওয়া। অনেকের তো সঙ্গেই থাকে রকমারি খাবার-দাবার। এইসব খাবার খেয়ে খালি প্যাকেট যত্রতত্র ফেলে জায়গা নোংরা করা উচিত নয় একেবারেই। যে জায়গায় বেড়াতে যাচ্ছেন চেষ্টা করুন সেখানকার পরিবেশকে শুদ্ধ রাখতে। তাই প্লাস্টিকের বদলে ধাতু দিয়ে তৈরি জলের বোতল ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে ব্যবহার করতে পারেন কাপড়ের ব্যাগ।
  • থাকতে পারেন হোম স্টে'তে- বেড়াতে যাওয়ার আগে সেখানকার হোটেল, রেস্তোরাঁ সম্পর্কে ভালভাবে খোঁজ নিয়ে যান। চেষ্টা করুন স্থানীয় হোম স্টে বা এই জাতীয় কোনও জায়গায় থাকার। একদম ঘরোয়া পরিবেশ পাওয়া যায়। সেই সঙ্গে ওই এলাকার অর্থনৈতিক ভিত্তিও মজবুত হয়। 
  • নিয়ম কানুন অবশ্যই মেনে চলুন- সব জায়গার কিছু নিয়ম কানুন থাকে। বিশেষ করে পর্যটনের জন্য যেসব জায়গা বিখ্যাত সেখানে নিয়মের কড়াকড়িও বেশ ভাল। সেগুলো মেনে চলাই ভাল। যদি কোথায় ছবি তোলা নিষিদ্ধ থাকে তা না করাই ভাল। নিজের চারপাশ পরিষ্কার রাখাও উচিত। এর পাশাপাশি কোনও জায়গায় এবড়াতে গিয়ে সেখানকার নিয়ম কানুন না মানলে সমস্যায় পড়তে পারেন। এই জাতীয় ব্যাপার এড়িয়ে চলাই ভাল।

আরও পড়ুন- কী কী 'সুপারফুড' ডায়েটে রাখলে কমবে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি? রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget