এক্সপ্লোর

High Blood Sugar: 'লাল' রঙের খাবার নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস, সুগারের মাত্রা কমাতে কী কী রাখবেন পাতে ?

Diabetes: জেনে নিন লাল রঙের কোন কোন ফল, সবজি খেলে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া অবশ্যই জরুরি।

High Blood Sugar: বেশ কয়েকটি লাল রঙের খাবার রয়েছে যেগুলি খেতে পারলে ডায়াবেটিস অর্থাৎ হাই সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এইসব খাবারগুলি আমাদের খুবই পরিচিত। তবে এগুলির যে এত গুণ, বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা কমাতে যে দারুণ ভাবে কাজে লাগে তা হয়তো, অনেকেই জানেন না। অতএব জেনে নিন লাল রঙের কোন কোন ফল, সবজি খেলে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। হাই সুগার কমাতে অনেকেই তো অনেক কিছু খেয়ে থাকেন, টোটকার সাহায্য নেন, বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলেন, এবার এই লাল রঙের খাবারগুলি খেয়েও দেখতে পারেন। তবে তার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া অবশ্যই জরুরি।

  • বিট কিংবা বিটের রস খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বিট খেলে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। হাই ব্লাড সুগার কমাতে লাল রঙের খাবার হিসেবে বিট খেতে পারেন আপনি। অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার সমৃদ্ধ বিট একটি লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার। আর যেসব খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলি সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে। 
  • বেদানার অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। লাল রঙের ফল হিসেবে বেদানা খেতে পারেন সুগারের মাত্রা কমাতে। বেদানা খেলে মূলত নিয়ন্ত্রণে থাকে টাইপ ২ ডায়াবেটিসের মাত্রা। অতএব রোজ একটা বেদানা খাওয়া যেতেই পারে। নিয়মিত বেদানা খেলে বারবার ইনস্যুলিন নিয়ে সুগার কমাতে হবে না আপনাকে। এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমায়। 
  • লাল রঙের ক্যাপসিকাম বা রেড বেলপেপার খেলে নিয়ন্ত্রণে থাকবে সুগার বা ডায়াবেটিসের মাত্রা। লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত রেড বেল পেপার খেলে খাবার খাওয়ার পর আচমকা সুগার বেড়ে যাওয়ার প্রবণতা অনেক কমে যায়। এছাড়াও এই রেড বেল পেপারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কম ক্যালোরি এবং অ্যান্টিঅক্সিডেন্টস। 
  • টোম্যাটো খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে কাঁচা টোম্যাটো খেতে পারলে বেশি উপকার পাওয়া সম্ভব। বেশি ফাইবার, কম ক্যালোরি এবং কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত টোম্যাটো ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শরীরে বেশি পরিমাণে গ্লুকোজ নির্গত হতে দেয় না। ফলে আচমকা সুগারের মাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। 
  • লাল ফলের মধ্যে রয়েছে স্ট্রবেরি, যা খেলে হাই ব্লাড সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। স্ট্রবেরি খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। তাই ডায়াবেটিসের রোগীরা এই ফল নিশ্চিন্তে খেতে পারেন। স্ট্রবেরি অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল। লাল রঙের এই ফল খেলে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ইনস্যুলিন নেওয়ার প্রয়োজন তুলনায় কম হতে পারে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget