এক্সপ্লোর

'Google' Name Origin: ‘গুগল'-এর নাম ঠিক হয়েছিল এক ছোট্ট মজার ভুলে, কে করেছিলেন ?

How The Name 'Google' Originated: বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সার্চ ইঞ্জিন হল গুগল। এর নাম ঠিক হয়েছিল একজনের একটি ছোট্ট ভুলের জেরে.

How The Name 'Google' Originated: বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী সার্চ ইঞ্জিন গুগল। রোজ কোটি কোটি মানুষ তাদের প্রয়োজনীয় নানা খুঁটিনাটি জিনিস গুগলে সার্চ করে দেখে নেন। নানা বিপদে আপদে গুগলের বিভিন্ন প্রোডাক্টের সাহায্য নেন। কিন্তু ‘গুগল’ নামটির আদতে কীভাবে উদ্ভব হল ? গোড়া থেকেই কি এই সার্চ ইঞ্জিনের নাম গুগল ছিল ? গুগলের জন্মের ইতিহাস যেমন মজার‌ তেমন আগ্রহের।

ল্যারি পেজের ‘ব্যাকরাব’

গুগলের জন্ম স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটস কম্পিউটার সায়েন্স বিল্ডিংয়ে। সেখানে ৩৬০ নম্বর রুমটি ছিল ল্যারি পেজের।  যিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা। ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের নতুন আবিষ্কৃত সার্চ ইঞ্জিনের প্রথম নাম ছিল‌ ‘ব্যাকরাব‌’। ১৯৯৬ সালে এই নামকরণ করা হয়েছিল। বিভিন্ন ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক এখানে থাকত বলেই এমন নাম দেওয়া হয়। তবে এই নাম বেশিদিন টেঁকেনি। শীঘ্রই শুরু হয়েছিল নতুন নাম ভাবা। প্রসঙ্গত, ল্যারি পেজের ওই ৩৬০ নম্বর রুমে বিভিন্ন গ্রাজুয়েট ছাত্ররাও বসত। তাদের মধ্যে একজন ছিলেন সিন আন্ডারসন। যার একটি ভুলের কারণেই শেষ পর্যন্ত গুগল নামের উৎপত্তি। 

ফের নাম বাছাবাছির পর্ব

ব্যাকরাব নামটি যুক্তিসঙ্গত হলেও ঠিক যুতসই লাগছিল না। কাঠ কাঠ নামটি ত্যাগ করার কথাই ভাবেন শীর্ষকর্তারা। ল্যারি পেজ সেই সময় নিজের সার্চ ইঞ্জিনের নাম পছন্দ করতে মিটিং ডাকতে শুরু করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডেভিড কোলার এই মজার পর্বটির কথা লিখে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইটে। তাঁর কথায়, নাম বাছাবাছির ওই পর্বে সবচেয়ে মজার মিটিং হয় সেপ্টেম্বরে। সিন‌ আন্ডারসন ও ল্যারি ছিলেন সেখানে। সিনের ভুলেই ঠিক হয় নাম। 

অবশেষে গুগল নাম

নাম এমন হবে যাতে বোঝা যায়, একসঙ্গে বহু ডেটা স্টোর ও সাজিয়ে রাখছে। তখনই গোগলপ্লেক্স (googolplex) নামটি বলেন সিন। তার বিপরীতে ল্যারি বলেন গুগল (googol)। এই নামটিই মনে ধরেছিল। এটি চূড়ান্ত করতে হলে সাইট রেজিস্টার করাতে হবে। তাই সেই প্রক্রিয়ার জন্য সিন নামটি খুঁজতে শুরু করেন একটি রেজিস্ট্রিতে। আগে এই নামে কোনও সাইট থাকলে এই নাম নেওয়াও যাবে না। অবশেষে খুঁজতে গিয়েই ভুলটা করেন সিন। বানান googol-এর বদলে google লিখে ফেলেন। দেখা যায়, এর আগে  এই নামে কোনও সাইট হয়নি। ফলে google নামটি তখন থেকেই চূড়ান্ত হয়ে যায়! 

আরও পড়ুন - World Blood Donor Day: বিশ্ব রক্তদাতা দিবস তাঁর জন্মতারিখেই, রক্তের গ্রুপ আবিষ্কার করে বাঁচান কোটি কোটি প্রাণ

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget