এক্সপ্লোর

Uric Acid: ইউরিক অ্যাসিড বেশি থাকলে কী কী সমস্যা হবে শরীরে? ঘরোয়া উপায়ে কীভাবে কমাবেন মাত্রা?

Uric Acid Levels: বেশ কিছু পানীয় রয়েছে যেগুলি খেলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এই তালিকায় কোন কোন পানীয় রয়েছে দেখে নিন। 

Uric Acid: ইউরিকের অ্যাসিডের মাত্রা (Uric Acid Level) শরীরে বেশি থাকলে একাধিক সমস্যা দেখা দেয়। মূলত পায়ে যন্ত্রণা হতে দেখা যায় এর প্রভাবে। এছাড়াও পায়ের পাতা ফুলে যাওয়ার প্রবণতা থাকে। এর পাশাপাশি অতিরিক্ত ইউরিক অ্যাসিডের প্রভাবে (Uric Acid Side Effects) কিডনি বিকল হতে পারে। ক্রমশ কর্মক্ষমতা কমবে কিডনির। অর্থাৎ শরীর থেকে দূষিত পদার্থ সঠিকভাবে নির্গত হতে পারবে না। আর এমনটা হলে সার্বিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আপনি। অতিরিক্ত ইউরিক অ্যাসিডের প্রভাবে সমস্যা দেখা দিতে পারে হৃদযন্ত্রেও। হার্টে ব্লকেজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক - এইসব হতে পারে। এছাড়াও অতিরিক্ত ইউরিক অ্যাসিডের প্রভাবে উচ্চ রক্তচাপের সমস্যা, ডায়াবেটিস, ফ্যাটি লিভারের সমস্যা, ত্বকে র‍্যাশ, হাড়ের ক্ষয়, জয়েন্ট বা শরীরের বিভিন্ন গাঁটে যন্ত্রণা - এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তাই ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। 

বেশ কিছু পানীয় রয়েছে যেগুলি খেলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এই তালিকায় কোন কোন পানীয় রয়েছে দেখে নিন। 

  • পাতিলেবুর রস ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন সি সমৃদ্ধ পাতিলেবুর রস ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে তা কমাতেও সাহায্য করে। দিনের শুরুটা তাই করুন হাল্কা গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে তারপর ওই পানীয় খেয়ে। 
  • কফি খেলেও ইউরিক অ্যাসিডের মাত্রা কমে কিংবা নিয়ন্ত্রণে থাকে। তবে দিনে এক-দু কাপের বেশি কফি খাওয়া উচিত নয়। আর দুধ-চিনি মেশানো কফি খেলে কিংবা ক্রিম যুক্ত কফি খেলে উপকারের থেকে স্বাস্থ্যের অপকার বেশি হবে। অতএব চিনি ব্ল্যাক কফি খাওয়াই শ্রেয়। 
  • আদা চা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আদার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। এর সাহায্যেই কমবে ইউরিক অ্যাসিডের মাত্রা। এছাড়াও গাঁটে ব্যথা-যন্ত্রণাতেও উপশম দেবে আদা চা। তাই দিনে এক থেকে দু'বার খেতে পারেন আদা চা। আদার রস মিশিয়ে নিন চায়ের মধ্যে। কিংবা আদা ঘষে তা দিন চায়ের মধ্যে। 
  • হাল্কা গরম দুধের মধ্যে মিশিয়ে নিন এক চা-চামচ হলুদ গুঁড়ো। এই পানীয় খেলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করবে। তাই হলুদ মেশানো গরম দুধ আপনি খেতেই পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই পানীয় খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। 

আরও পড়ুন- ঈষদুষ্ণ জলে এক চিমটে হলুদ গুঁড়ো, নিয়মিত কেন খাবেন স্বাস্থ্যকর এই পানীয়? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget