এক্সপ্লোর

Almonds: কীভাবে খাবারের তালিকায় যোগ করবেন আমন্ড বাদাম?

Health Tips: কীভাবে রোজকার খাবারের তালিকায় আমন্ড বাদাম যোগ করবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

কলকাতা: স্বাস্থ্যের উপকারে প্রতিদিনের খাবারের তালিকায় রাখা দরকার আমন্ড বাদাম (Almond)। রোজ একমুঠো করে আমন্ড বাদাম খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়ে, তেমনই শরীরের নানা ঘাটতি পূরণ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক সময়ই কীভাবে আমন্ড বাদাম খাবেন, সে সম্পর্কে বুঝতে পারেন না বহু মানুষ। শুধু এই বাদাম ভিজিয়ে খাবেন নাকি অন্য কিছুর সঙ্গেও খাওয়া যায়, তা জানা থাকে না। কীভাবে রোজকার খাবারের তালিকায় আমন্ড বাদাম যোগ করবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

কীভাবে আমন্ড বাদাম খেলে তা স্বাস্থ্যের জন্য উপকারী?

বিশেষজ্ঞদের মতে, নানাভাবে খাবারের সঙ্গে যোগ করতে পারেন আমন্ড বাদাম। সারারাত ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। চিকেনের রেসিপি থেকে অন্যান্য যেকোনও খাবারের সঙ্গেই এই বাদাম যোগ করতে পারেন। রান্নার স্বাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের নানা উপকার করে (Almond Health Benefits)। পোহা, স্যালাড কিংবা মিল্কশেকের সঙ্গে আমন্ড বাদাম মিশিয়ে খেতে পারেন।

আমন্ড বাদামের উপকারিতা-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের জন্য অত্যন্ত উপকারী আমন্ড বাদাম। প্রতিদিনের খাবারের তালিকায় রাখলে স্তন ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। তবে, চিকিৎসকদের মতে, আজকের দিনে স্তন ক্যানসারের সমস্যা শুধুই মহিলাদের হয় এমন নয়। পুরুষদের মধ্যেও স্তন ক্যানসারের সমস্যা দেখা দেয়। তাই এই মারণ রোগ প্রতিরোধ করতে প্রতিদিন এক মুঠো করে আমন্ড বাদাম খাওয়া দরকার।

২. ত্বকে বয়সসের ছাপ পড়তে দেয় না আমন্ড বাদাম। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের নানা অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। ব্রণ, অ্যাকনের সমস্যা দূর করে। শুষ্ক ত্বকের সমস্যা কমায়। ত্বকের জেল্লা ফেরাতেও আমন্ড বাদামের জুড়ি মেলা ভার।

আরও পড়ুন - Health Tips: যখন খুশি কফি খাচ্ছেন? কী হতে পারে জানা আছে?

৩. ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আমন্ড বাদাম। যাঁরা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তাঁরা প্রতিদিন খাবারের তালিকায় এই বাদাম রাখুন। ওজন নিয়ন্ত্রণে রাখবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং পুষ্টিকর উপাদান। চটজলদি এনার্জি বাড়াতে সাহায্য করে আমন্ড।

৪. রক্তচাপের সমস্যায় ভোগা ব্যক্তিদের অবশ্যই খাবারের তালিকায় রাখা দরকার আমন্ড বাদাম। এমনটাই মত বিশেষজ্ঞদের। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কিডনি ফেলিওরের সমস্যা প্রতিরোধ করে।

৫. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাড় মজবুত রাখতে সাহায্য করে আমন্ড বাদাম। এর জন্য প্রতিদিন এক কাপ করে আমন্ড বাদামের দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget