এক্সপ্লোর

Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?

Coffee: স্কিন এক্সফোলিয়েশন, ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফির জুড়ি মেলা ভার।

Skin Care With Coffee: ত্বকের পরিচর্যা (Skin Care) বা যত্নের ক্ষেত্রে কফি (Coffee) যে নানা ভাবে কাজে লাগে, সেকথা সকলেরই জানা। তবে ঠিক কীভাবে কফি ব্যবহার করলে আপনার ত্বকের যত্ন একদম সঠিক ভাবে হবে এবং আপনি পুরো উপকার পাবেন, সেটা হয়তো অনেকেরই জানা নেই। এমনিতে কফি স্ক্রাব, মাস্ক সব হিসেবেই বেশ জনপ্রিয়। কারণ স্কিন এক্সফোলিয়েশন, ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফির জুড়ি মেলা ভার। এবার দেখে নেওয়া যাক ত্বকের পরিচর্যায় কফির সঠিক ব্যবহার।

ত্বকের পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন কফি

  • কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা নানা ভাবে ত্বকের উপকার করে। কফি মাস্ক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য কফি আর অ্যালোভেরা জেল একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিলেই হবে। এই মিশ্রণ স্নানের আগে মুখে এবং গলায় ভালভাবে লাগিয়ে নিন। মিনিট ১৫ থেকে ২০ রেখে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। তারপর আলতো হাতে নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। কখনই তোয়ালে বা গামছা দিয়ে ঘোষে মুখ মুছবেন না। এর জেরে ত্বকের ক্ষতি হয়।  
  • কফির সঙ্গে অলিভ অয়েল মিশিয়েও খুব ভাল ফেস স্ক্রাব বাড়িতে তৈরি করা সম্ভব। কফির গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে মুখে ম্যাসাজ করুন মিনিট ৫ থেকে ৭। এরপর ৩০ মিনিট রেখে তারপর পরিষ্কার ঠান্ডা জলে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত তিনবার এই ফেস স্ক্রাব দিয়ে ম্যাসাজ করলে অল্পদিনেই তফাৎ চোখে পড়বে আপনার।
  • ডার্ক সার্কেলের সমস্যা বা চোখের চারপাশের ফোলা ভাব দূর করতেও কাজে লাগে কফি। এক্ষেত্রেও আপনি কফির গুঁড়ো এবং অলিভ অয়েল মেশানো মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ দিয়ে চোখের চারপাশের অংশে ম্যাসাজ করলে উপকার পাবেন। রোজ রাতে শোয়ার আগে এই মিশ্রণ দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করে নিন। মিনিট ১০ রেখে মুখে ধুয়ে নিতে হবে। আলতো হাতে ম্যাসাজ করা প্রয়োজন। গায়ের জোরে ঘষবেন না একেবারেই। 
  • বডি স্ক্রাবার হিসেবেও দারুণ ভাবে কাজ করে কফি। ট্যানের সমস্যা, রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা সব দূর করে ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। কফির গুঁড়োর সঙ্গে চিনির গুঁড়ো (ব্রাউন সুগার পেলে ভাল), আর পাতিলেবুর রস ও সামান্য জল দিয়ে বাড়িতেই বানিয়ে নিন কফি বডি স্ক্রাব। স্নানের সময় সপ্তাহে দু'দিন এই স্ক্রাব ব্যবহার করুন। উপকার পাবেন হাতেনাতে।

আরও পড়ুন- গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget