এক্সপ্লোর

Lip Care Tips: গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

Summer Skin Care: সূর্যের আলট্রা ভায়োলেট রে- এর প্রভাবেই এই ট্যানের সমস্যা বা সানবার্ন দেখা যায় ঠোঁটের মতো সেনসিটিভ অংশে। এই 'সানবার্ন লিপস'- এর সমস্যা বাড়ি বসেই দূর করা সম্ভব।

Lip Care Tips: গরমের মরসুমে ট্যানের (Summer Tan) সমস্যায় ভুক্তভোগী হন প্রায় সকলেই। শুধু যে ত্বকেই ট্যান (Skin Tan) পড়ে তা নয়। ঠোঁটের ক্ষেত্রেও অনেকসময়েই ভীষণভাবে ট্যানের (Sunburn Lips) সমস্যা দেখা যায়। এক্ষেত্রে ঠোঁটের উপর কালচে ছোপ দেখা যেতে পারে। সূর্যের আলট্রা ভায়োলেট রে- এর প্রভাবেই এই ট্যানের সমস্যা বা সানবার্ন দেখা যায় ঠোঁটের মতো সেনসিটিভ অংশে। এই 'সানবার্ন লিপস'- এর সমস্যা বাড়ি বসেই দূর করা সম্ভব। শুধু একটু নিয়ম মেনে চলা প্রয়োজন।

এক্ষেত্রে কী কী করণীয় একনজরে দেখে নেওয়া যাক

  • ঠোঁটের কালচে দাগছোপ কিংবা জ্বলাপোড়া ভাব দূর করার জন্য বরফ লাগাতে পারেন। আইস কিউব অর্থাৎ বরফের টুকরো ঘষলে সাময়িক ভাবে আরাম তো পাবেনই। একই সঙ্গে কমেও যাবে সমস্যাগুলি। খালি হাতে বরফের টুকরো ঘষতে সমস্যা হলে সুতির নরম রুমালের মধ্যে নিয়েই ঠোঁটে বরফ লাগাতে পারেন। তবে সরাসরি বরফ ঠোঁটে লাগানোই ভাল।
  • অ্যালোভেরা জেল ত্বকের পরিচর্যার জন্য সবসময়েই উপকারি। যদি দেখা যায় অতিরিক্ত গরমের কারণে আপনার ঠোঁটে র‍্যাশ দেখা গিয়েছে, তাহলে সেই অংশে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এই র‍্যাশ দ্রুত কমে যাবে। একই সঙ্গে জ্বালাপোড়া ভাব থাকলে সেটাও দূর হবে।
  • অনেকেরই জিভ দিয়ে ঠোঁটা চেটে নেওয়ার পাশাপাশি দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর অভ্যাস রয়েছে। ঠোঁটের থেকে টেনে চামড়াও তোলেন অনেকেই। এই জাতীয় বদভ্যাস অবিলম্বে ত্যাগ করা প্রয়োজন। কারণ এই অভ্যাস বজায় থাকলে ক্ষত শুকোতে সময় লাগবে। উল্টে বেড়ে যেতে পারে ইনফেকশন। 
  • শুধু শীতকাল নয়, গরমের দিনেও মারাত্মক ভাবে ঠোঁট শুকিয়ে যায়, ঠোঁট ফাটে। তাই শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। সঠিক পরিমাণে জল খাওয়ার পাশাপাশি ঠোঁটে নিয়মিত ভাবে ক্রিম লাগানোর প্রয়োজন রয়েছে। গরমের দিনে এসি ঘরে বেশিক্ষণ থাকা হয়। সেই কারণেও ঠোঁট রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এই সমস্যা দূর করতে ঠোঁট ময়শ্চারাইজড রাখুন। 

ত্বকের যত্নে সারাবছর মনে রাখবেন যে টিপসগুলি

  • ভালভাবে ত্বক পরিষ্কার করা সবার আগে জরুরি। নাহলে বাড়বে ব্রনর সমস্যা।
  • ত্বকের ধরন অনুসারে ফেসওয়াশ বেছে নেওয়া দরকার।
  • সেনসিটিভ বা অয়েলি স্কিন থাকলে একটু বেশি সতর্ক থাকুন।
  • ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বক ময়শ্চারাইজড রাখাও জরুরি।
  • সামান্যতম সমস্যা দেখা দিলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন- গরমের দিনে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে, ব্যাগে গুছিয়ে নিন এই জিনিসগুলি

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget