এক্সপ্লোর

ICMR guideline: খাবার কেনার আগে প্যাকেটে লেখা কোন কোন তথ্য অবশ্যই পড়বেন ? জানিয়ে দিল ICMR

Must Read Information On Food Labels: খাবার কেনার আগে প্যাকেটের গায়ে লেখা থাকে বেশ কিছু তথ্য। এই তথ্যগুলির মধ্যে কোনগুলি অবশ্যই পড়া উচিত, তা জানিয়ে দিল ICMR।

Must Read Information On Food Labels: বেশিরভাগ খাবারই এখন প্যাকেটের মধ্যে ভরে বিক্রি করা হয়। এই প্যাকেটের গায়ে ওই খাবারের বিশদ বিবরণসহ নানা তথ্য থাকে। এই তথ্যগুলি আদতে কিন্তু গ্রাহকদের উপকারের জন্যই জরুরি। তাই এই তথ্যগুলি পড়ে তবেই জিনিসটি কেনার পরামর্শ দিল আইসিএমআর। সম্প্রতি তাদের তরফে একটি ডায়েটারি গাইডলাইন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্যাকেজড খাবারের গায়ের তথ্য সবসময় পড়ে নেওয়া উচিত। সেটা পড়ে নিয়ে তবেই খাবারটি কেনা ভাল। কিন্তু কেনই বা পড়বেন ? কোনগুলি পড়বেন ? জেনে নেওয়া যাক বিশদে।

ফুড লেবেলে কী কী তথ্য থাকে ?

  • উৎপাদকের নাম ও ঠিকানা
  • খাবারের নাম
  • খাবারের পুষ্টিগুণ
  • খাবারের উপাদান
  • খাবারের উৎপাদন তারিখ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট।
  • খাবার সংরক্ষণের উপায়।
  • খাবারের এক্সপায়ারি ডেট অর্থাৎ যেই তারিখের পর আর সেটি খাওয়া ঠিক হবে না।
  • খাবারটি আমদানি করা খাবার হলে আমদানিকারীর সম্পূর্ণ নাম ও ঠিকানা।
  • যে দেশে খাবারটি তৈরি হয়েছে তার নাম।
  • খাবারের উৎপাদক সংস্থার আইনি তথ্য অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর।

কেন ফুড লেবেল পড়া জরুরি ?

ফুড লেবেলে থাকা তথ্যগুলি থেকে খাবারের গুণমান ও ধরন স্পষ্ট হয়। চাল, ডাল ও সবজি আমরা হাতে নিয়ে দেখতে পারি। এগুলি রাঁধলে গুণমান ভাল না খারাপ বোঝা যায়। কিন্তু প্যাকেজড খাবারের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। আবার রান্না করে বা চোখে দেখেও যে সবসময় বোঝা যায় তা কিন্তু নয়। এই অবস্থায় খাবারের প্যাকেটের গায়ের লেখাটাই সম্বল।

কোন কোন তথ্য অবশ্যই পড়বেন ?

  • খাবারের উপাদান অবশ্যই পড়া জরুরি। কারণ প্য়াকেট করা খাবারে প্রিজারভেটিভ থাকবেই। তাই এটির পরিমাণ জেনে রাখা জরুরি।
  • খাবার উৎপাদনের তারিখ পড়তে হবে কারণ কতটা পুরনো জেনে রাখা ভাল।
  • কত তারিখের আগে খেতে হবে তা জানতে এক্সপায়ারি ডেট পড়া দরকার।
  • কীভাবে খাবারটি সংরক্ষণ করতে হবে, সেটা জানা দরকার। নয়তো খাবার নষ্ট হয়ে গেলে তার থেকে বিষক্রিয়া হতে পারে।
  • খাবারের পুষ্টিগুণ অর্থাৎ কতটা ফ্যাট, কার্ব ও প্রোটিন শরীরে যাচ্ছে সেটা জানা দরকার।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Protein Powder Health Issues: প্রোটিন পাউডারে কি লাভের থেকে ক্ষতি বেশি ? বিকল্প খাবার কী ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget