এক্সপ্লোর

ICMR guideline: প্রোটিন পাউডারে কি লাভের থেকে ক্ষতি বেশি ? বিকল্প খাবার কী ?

ICMR Guideline On Protein Powder Health Issues: প্রোটিন পাউডার নিয়ে সম্প্রতি আইসিএমআর একটি গাইডলাইন প্রকাশ করেছে। সেখানেই এর ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয়েছে।

Protein Powder Health Issues: দেহচর্চা করে মাসল বানানোর পাশাপাশি শরীর সুস্থ রাখতে অনেকেই প্রোটিন পাউডার খান। বাজারচলতি প্রোটিন পাউডার খেলোয়াড়রাও খেয়ে থাকেন। কিন্তু এটি কি আদৌ শরীরের পক্ষে উপকারী ? ওতে প্রোটিন বাদে আর কী কী থাকে ? প্রোটিন পাউডার খাওয়ার জন্য কি অন্য খাবারগুলির পরিমাণ কমিয়ে দেওয়া যায় ? সম্প্রতি আইসিএমআর এই সংক্রান্ত একটি বিশদ নির্দেশিকা প্রকাশ করেছে। তাতেই প্রোটিন পাউডার নিয়ে বিশদে উল্লেখ করেছে ভারতের এই সরকারি সংস্থাটি।

কীভাবে তৈরি হয় প্রোটিন পাউডার ?

প্রথমেই প্রোটিন পাউডার কীভাবে তৈরি হয়, তা জানিয়েছে আইসিএমআর। এই পাউডার হোয়ে প্রোটিন বা ডিম থেকেই মূলত তৈরি হয়। অথবা কিছু ক্ষেত্রে সোয়াবিন, মটর ও চাল থেকেও তৈরি করা হয়। 

কেন প্রোটিন পাউডার না খাওয়াই ভাল ?

প্রোটিন পাউডারে এই উপাদানগুলি থাকলেও এর সঙ্গে মেশানো হয় কিছু রাসায়নিক পদার্থ। এর মধ্যে থাকে চিনি, ননঅ্যালকোহলিক সুইটেনার। এই উপাদানগুলিই আদতে শরীরের ক্ষতি করে। কারণ ননঅ্যালকোহলিক সুইটেনার শরীরে দীর্ঘদিন ধরে প্রবেশ করলে নানা ধরনের রোগ হতে পারে। 

কী কী রোগের আশঙ্কা ?

আইসিএমআর-এর কথায়, বেশ কিছু ননকমিউনিকেবল অর্থাৎ স্পর্শের মাধ্যমে ছড়ায় না এমন রোগ হতে পারে। এই রোগের তালিকায় বেশ কিছু ক্রনিক রোগও রয়েছে। যেমন ধরা যাক বিজ্ঞানীরা বলছেন ডায়াবেটিস, কিডনির নষ্ট হয়ে যাওয়ার মতো রোগের কথা। এছাড়া, হাড়ের খনিজ পদার্থ কমে যেতে পারে। কমে যেতে পারে হাড়ের ঘনত্ব।

প্রোটিন পাউডার না খাওয়ার আরেক কারণ

অনেকেই প্রোটিন পাউডার খেলে অন্যান্য খাবার কমিয়ে দেন। ডায়েটে রেস্ট্রিকশন আনেন। কিন্তু শরীরে যেন ফ্যাট ও কার্বের ঘাটতি না হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু প্রোটিন সংশ্লেষ হতে ফ্যাট ও কার্বের দরকার পড়ে। প্রোটিন পাউডারের ক্ষেত্রে তা আরও বেশি।

কোন কোন খাবারে মিলবে প্রোটিন ?

প্রোটিন পাউডারের বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন। এগুলি ডায়েটারি প্রোটিনের অন্তর্গত। উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে বেছে নিতে পারেন — ডাল, বিনস, বীজ, বাদাম, শাকসবজি ইত্যাদি। অন্যদিকে প্রাণীজ প্রোটিনের তালিকায় রয়েছে — মাংস, ডিম,মাছ ইত্যাদি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Haldi Water Benefits: হার্টের সঙ্গে পেটও চাঙ্গা রাখে হলুদ জল, কেন খাবেন রোজ সকালে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget