এক্সপ্লোর

অভ্যাস বদলেই কমবে অতিরিক্ত মেদ! জানুন উপায়

আমাদের জীবনযাত্রা বা খাওয়াদাওয়ার ধরন আমাদের শরীরে মেদের বাহুল্যকে ডেকে আনে। শরীরের অতিরিক্ত মেদ ডেকে আনে বিভিন্ন রোগও। মধুমেহ থেকে শুরু করে হরমোনের সমস্যা, উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন অসুখের অন্যতম কারণ হল মেদ। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে মুক্তি পাওয়া যেতে পারে অতিরিক্ত মেদের সমস্যা থেকে।

নয়াদিল্লি: বর্তমান জীবনে সুস্থ জীবনযাত্রার একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত মেদ। আমাদের জীবনযাত্রা বা খাওয়াদাওয়ার ধরন আমাদের শরীরে মেদের বাহুল্যকে ডেকে আনে। শরীরের অতিরিক্ত মেদ ডেকে আনে বিভিন্ন রোগও। মধুমেহ থেকে শুরু করে হরমোনের সমস্যা, উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন অসুখের অন্যতম কারণ হল মেদ। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে মুক্তি পাওয়া যেতে পারে অতিরিক্ত মেদের সমস্যা থেকে। আসুন জেনে নিই কী কী পদ্ধতিতে ঝরিয়ে ফেলা যায় অতিরিক্ত মেদ।
  • তামাক বর্জন
কেবল মেদ নয়, ফুসফুস ও হৃদযন্ত্রকে সুস্থ রাখার প্রথম ধাপই হল তামাক বর্জন। সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্য শরীরে অপরিমিত মেদ জমতে সাহায়্য করে। সেই সঙ্গে মারাত্মক ক্ষতি করে ফুসফুস সহ শরীরের একাধিক অংশের।
  • ডায়েটে থাকুক ভিটামিন, মিনারেল
কেবল কম খেলেই মেদ ঝরবে এই ধারনা একেবারে ভুল। খাদ্য তালিকায় শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টি অস্কিডেন্ট না থাকলে কিন্তু ফল হতে পারে উল্টো। খাবার তালিকায় রাখুন টক দই, ফল, মাছ, মাংসের মতো প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। সামান্য পরিমানে কার্বোহাইড্রেটও কিন্তু ডায়েটে জরুরি। কাজেই ভাতকে খাদ্যতালিকা থেকে একেবারে বাদ দেবেন না।
  • হালকা খাবার
তেল-মশলা থেকে হালকা খাবার খাওয়া অভ্যাস করুন। বাইরের খাবার একেবারে বাদ দিতে পারলেই ভালো। স্বাদ বদলাবার জন্য বিভিন্ন রকমের স্যালার্ড, ফ্লেভারড ইয়োগার্ড খেতে পারেন। খাদ্যতালিকায় লেবু, টকদই, গ্রীন টি ইত্যাদি রাখুন। যতটা সম্ভব কমিয়ে ফেলুন চিনি খাওয়া। একেবারে অনেকটা খাবার না খেয়ে বারে বারে অল্প অল্প খাওয়া অভ্যাস করুন।
  • জল বেশি খান
মেদ ঝরানোর অন্যতম কার্যকরী উপায় হল জল খাওয়া। জল শরীরকে ডিটক্স করে ঝরঝরে রাখে। কাজেই শরীরের বর্জ্য সহজেই বেরিয়ে যেতে পারে। হজমেও সাহায্য করে জল। তবে কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের থেকে সারা দিনে জল খাবার পরিমাণ অবশ্যই জেনে নিন।
  • সামান্য শরীরচর্চা
শরীরচর্চা মানেই সবসময় জিমে গিয়ে প্রবল কসরৎ করা নয়। বাড়িতেই হালকা ব্যায়াম বা যোগাসন করতে পারেন। শরীরকে সচল রাখার জন্য স্কিপিং বা হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। নিয়মিত হাঁটাও কিন্তু শরীর সুস্থ রাখে, সাহায়্য করে হজমেও। সেই সঙ্গে অতিরিক্ত মেদ ঝরানোর জন্যও কার্যকরী।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget