এক্সপ্লোর

Ginger Benefits: শুধু আদা-চা নয়, শীতে আর কীভাবে আদা খেলে সর্দি-কাশি সহজে কমবে?

Ginger Eating in Winter: আদা এবং রসুন আর শীতের সবজি দিয়ে তৈরি করে নিন স্যুপ। চাইলে এই স্যুপের মধ্যে দিতে পারেন আমিষও, মানে ডিম কিংবা মাংস।

Ginger Benefits: শীতের মরশুমে শরীর সুস্থ রাখার জন্য অনেকেই আদা খেয়ে থাকেন। আদা ছোট ছোট টুকরো করে চিবিয়ে খেতে পারেন। অনেকেই সরু সরু করে আদা কেটে সেটা রোদে শুকিয়ে নেন। তারপর বিটনুন দিয়ে ওই শুকনো আদা খেয়ে থাকেন ভারী খাবার খাওয়ার পর, মুখশুদ্ধি হিসেবে। শীতের দিনে বেশিরভাগ বাড়িতেই রয়েছে আদা চা খাওয়ার জল। কেউ আদার রস চায়ে মিশিয়ে দেন। কেউ বা আদা ঘষে নিয়ে কিংবা ছোট ছোট করে আদা কেটে চায়ের মধ্যে দিয়ে তারপর খেয়ে থাকেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শীতের মরশুমে বৃদ্ধি করার জন্য, অনেকেই আদার রস নিয়মিত ভাবে খেয়ে থাকেন। তবে এইসব উপায় ছাড়াও শীতের মরশুমে 'ইমিউনিটি বুস্টার' হিসেবে ঘরোয়া টোটকা হিসেবে আদা আরও অনেক ভাবেই আপনি খেতে পারেন। সেগুলি কী কী, দেখে নিন একনজরে। 

স্যুপ- আদা এবং রসুন আর শীতের সবজি দিয়ে তৈরি করে নিন স্যুপ। চাইলে এই স্যুপের মধ্যে দিতে পারেন আমিষও, মানে ডিম কিংবা মাংস। রসুন দেওয়ার ফলে একটা অন্যরকম স্বাদ এবং গন্ধ হবে এই স্যুপের মধ্যে। আর আদা দেওয়ার ফলে এই স্যুপ খেলে আপনার হজমশক্তি ভাল হবে। অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে না। বদহজম হবে না। তাছাড়াও যদি গলা ব্যথা কিংবা সর্দি-কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রেও আরাম পাবেন আপনি। 

স্টু- শীতকালে অনেক বাড়িতেই রুটি খাওয়ার চল বেড়ে যায়। রুটির সঙ্গে খেতে পারেন মাংসের ঝোল। কিংবা এমনি চিকেন স্টু বানিয়েও খেতে পারেন শীতের দিনে। মাংসের ঝোল কিংবা মাংসের স্টু- দুই রেসিপিতেই বেশি করে আদা ব্যবহার করুন। স্বাদ, গন্ধে যেমন আকর্ষণীয় হবে এই খাবার, তেমনই স্বাস্থ্যের পক্ষে উপকারী। আদা দিলে রান্নার স্বাদে একটু ঝাল এবং ঝাঁঝ বাড়বে। তবে এই খাবার আপনার শরীর-স্বাস্থ্য শীতের দিনে ভাল রাখবে অতি অবশ্যই। 

ডাল- শীতের দিনে অনেক বাড়িতে নানা রকমের সবজি দিয়ে ডাল রান্না করা হয়। এই ডালের মধ্যে আদা একটু বেশি পরিমাণে দিয়ে খেতে পারেন আপনি। তাহলে উপকার পাবেন। চট করে সর্দি-কাশি হবে না। খুশখুশে কাশি, গলা ব্যথার সমস্যাও দূর হবে। পেটের সমস্যা থেকে দূরে থাকবেন আপনি। অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকবে। তার ফলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস- এইসব সমস্যাও দেখা যাবে না। 

আরও পড়ুন- ঘুম থেকে উঠলেই শুরু হাঁচি, রাতভর খুশখুশে কাশি, নাক দিয়ে পড়ছে জল, তিন পানীয়েই দূর হবে সব সমস্যা 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget