এক্সপ্লোর

Immunity boosting by exercise: জ্বরজ্বালা ছুঁতে পারবে না হাড় কাঁপানো শীতেও ! এই ৫ ব্যায়ামই চাঙ্গা রাখবে আপনাকে

Immunity boosting by exercise in winter: শীত মানেই জ্বরজ্বালার ভয়। নাহ, আর ভোগাবে না রোগের প্রকোপ। এর জন্য ভরসা রাখতে পারেন পাঁচ ব্যায়ামে।

কলকাতা: শীতকাল মানেই নানারকম রোগের প্রাদুর্ভাব। এই সময় বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণও অনেকটাই বেড়ে যায়। এই সমস্যার মোকাবিলা করতেই রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) বাড়ানো জরুরি। আর সেই ক্ষমতা বাড়াতে (immunity in winter) অভ্যাসে সামান্য একটু বদল আনতে পারেন। 

চাঙ্গা থাকতে কী করবেন?

বিশেষজ্ঞদের কথায়, শীতেও শরীর চাঙ্গা রাখতে ব্যায়াম করা জরুরি। ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে। পাশাপাশি রোগজ্বরজারিকেও দূরে রাখে। ফুসফুস হার্টসহ বিভিন্ন অঙ্গগুলি ভাল রাখতে নিয়মিত পাঁচটি ব্যায়াম করতে পারেন।

১. মণ্ডুকাসন (Frog's Pose): প্রথমে বজ্রাসনে দুই পায়ের উপর ভর দিয়ে বসুন। এবারে এক হাতের উপর অন্য হাতটি রেখে তা পেটের কাছে আনুন। হাতটি নাভির সঙ্গে লেগে থাকবে। এই অবস্থায় মাটির দিকে ধীরে ধীরে ঝুঁকতে হবে। ব্যায়ামের সময় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।

২. সমকোণাসন (equal angle pose): এর জন্য প্রথমেই পা দুটো সামনের দিকে ছড়িয়ে বসতে হবে। এবারে ধীরে ধীরে দুই পা দুই বিপরীত দিকে স্ট্রেট করুন। স্ট্রেচ করতে করতে ধীরে ধীরে পা মাঝে অনেকটা ফাঁকা এলাকা তৈরি হবে। এই অবস্থায় দুই হাত প্রণামের আকারে বুকের কাছে আসবে। গোটা ব্যায়ামের সময় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।

৩. ত্রিয়াকতারাসন (saing palm tree pose): এক্ষেত্রে প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এর পর হাত দুটি সোজা মাথার উপর তুলে একটি হাতের তালু অন্য হাত ঘুরিয়ে ধরুন। এতে দুই হাত ইন্টারলক হয়ে যায়। এবারে একটি পা ভাঁজ করে পায়ের পাতা দিয়ে অন্য পায়ের হাঁটু ছুঁতে হবে। ব্যায়ামের সময় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভুলবেন না। 

৪. বলাসন (child's pose): এই আসনের শুরুয়াৎ মণ্ডুকাসনের মতোই হবে। অর্থাৎ প্রথমে বজ্রাসনে দুই পায়ের উপর বসতে হবে। মেরুদণ্ড সোজা রাখতে হবে। এবারে হাত দুটো মাথার উপর তুলে দিন। ধীরে ধীরে শরীরটাকে মাটির ঝোঁকাতে হবে।  একসময় পেট হাঁটুতে লেগে থাকবে। আর মাটিতে থাকবে হাত। ব্যায়ামের সময় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।

৫. ধনুরাসন (bow pose): এই আসনে শরীরের আকার দেখতে ধনুকের মতো লাগে। তাই একে ধনুরাসন বলা হয়। এই ব্যায়ামে প্রথমে উবু হয়ে শুতে হবে। এবারে বুক ভরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শরীরের সামনের অংশ উপরে তুলত হবে। এবার দুই হাত পিছনের দিকে বাড়িয়ে দিন। পা দুটোও একইভাবে মাটি থেকে তুলুন। এবার হাত দিয়ে পা দুটো ধরতে হবে। গোটা ব্যায়াম করার সময় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।

আরও পড়ুন: Wedding Stress: বিয়ের চাপ বড় চাপ ! সামলাবেন কীভাবে ? রইল সহজ কিছু টিপস

তথ্যসূত্র: এএনআই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget