এক্সপ্লোর

সারোগেসির নামে অন্যের শিশু বিক্রি ! IVF সেন্টারের ব্যানারে বিরাট অপরাধ চক্রের পর্দাফাঁস!

বিরাট এই সংস্থার ঝাঁ চকচকে ব্যানারের আড়ালে চলছিল বিরাট এক অপরাধচক্র। রাজস্থানের এই দম্পতির অভিযোগের তদন্তে বেরিয়ে এল কেঁচো খুঁড়তে কেউটে ! 

 

কেউ সন্তানধারণে একেবারেই অপারগ।  কেউ আবার বারবার  সন্তানধারণে ব্যর্থ হয়েছেন। কিন্তু মা হওয়ার ইচ্ছে অদম্য। এমন মানুষদের মানসিক অবস্থারই ফায়দা উঠিয়ে এসেছে এরা।    সেকেন্দ্রাবাদের ইউনিভার্সাল শ্রুষ্টি ফার্টিলিটি সেন্টার। নিজামের শহরে নাম করা  সারোগেসি সেন্টার। ১৫ বছর ধরে রমরমিয়ে ব্যবসা।  তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে একাধিক সেন্টার। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এবং সারোগেসি কেন্দ্র। কিন্তু বিরাট এই সংস্থার ঝাঁ চকচকে ব্যানারের আড়ালে চলছিল বিরাট এক অপরাধচক্র। রাজস্থানের এই দম্পতির অভিযোগের তদন্তে বেরিয়ে এল কেঁচো খুঁড়তে কেউটে ! 

এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, হায় দরাবাদ পুলিশের উত্তর জোনের ডিসিপি এস রশ্মি পেরুমল জানিয়েছেন, এতদিন সারোগেট সন্তানের নামে যেসব শিশুকে তুলে দেওয়া হয়েছে সন্তানকামী দম্পতিদের হাতে, তারা আদতে  সারোগেসির মাধ্যমে জন্মানো শিশুই নয়। সারোগেসির নামে এই সংস্থায় চলছিল শিশু কেনা-বেচার চক্র। অর্থাৎ সন্তানপালনে অপারগ, কোনও গরিব দম্পতির থেকে স্বল্পমূল্যে সদ্যোজাতদের কিনে তা তুলে দেওয়া সারোগেট শিশু বলে। এর জন্য সন্তানকামী মা-বাবাকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত দিতে হত !  

পুরো বিষয়টি সামনে চলে আসে, রাজস্থানের এক দম্পতির অভিযোগের তদন্ত করতে গিয়ে। তাঁরাও ওই সংস্থার মাধ্যমে 'সারোগেট'সন্তান নিয়েছিলেন। কিন্তু তাঁদের কিছু সন্দেহ হওয়ায়, ডিএনএ পরীক্ষা করান। তাতে দেখা যায়,  শিশুটির সঙ্গে তাঁদের জিনগত কোনও সাদৃশ্যই নেই ! স্পষ্ট হয়ে যায়, এই সন্তান সারোগেট-মায়ের গর্ভে জন্মায়নি, বরং অন্য কোনও দম্পতির সন্তানকে তাদের কোলে তুলে দেওয়া হয়েছে সারোগেট-বেবি বলে। এরপরই শুরু হয় তদন্ত।  ডিসিপি রশ্মি জানিয়েছেন, শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে কেন্দ্রটি কী করেছিল তা স্পষ্ট নয়। এরপর গোপালপুরম থানায় এই কেন্দ্রের বিরুদ্ধে এমন নতুন আটটি মামলা রুজু হয়েছে।   জানা গিয়েছে, সারোগেসি পদ্ধতির জন্য এক দম্পতির কাছ থেকে ২২ লক্ষ টাকা নেওয়া হয়। তারপর তাঁদের  একটি মৃত সন্তান দেখানো হয়। তদন্তে বেরিয়ে আসে ওই সন্তান আদৌ তাঁদের ছিলই না। আরেক দম্পতির কাছ থেকে সারোগেসির জন্য ১৯ লক্ষ টাকা নেওয়া হয়, তারপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় একটি প্রি-টার্ম বেবিকে।  এভাবে বহু দম্পতিই প্রতারিত হয়েছেন। তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর 'প্রতারিত' দম্পতিরা সেই সব সন্তানদের ত্যাগ করেন। তারপর তাদের কারও কারও ঠাঁই হয়েছে সরকারি হোমে। 

জানা গিয়েছে, এই মামলায় ৯০ বছর বয়সী এক স্ত্রীরোগ বিশেষজ্ঞও ফেঁসে গিয়েছেন।  ডাঃ সুরি শ্রীমতীর নাম এবং মেডিক্যাল লাইসেন্স ওই ক্লিনিকের নথিতে ব্যবহার করা হয়েছিল তাঁর অজান্তেই।  এই ঘটনায় ডঃ নম্রতা এবং তার ছেলে, আইনজীবী সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে ডঃ নম্রতার অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে, তার বিরুদ্ধে হায়দরাবাদের গোপালপুরম থানা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং গুন্টুর সহ বিভিন্ন শহরে প্রায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget