এক্সপ্লোর

Joint Pain: বাতের ব্যথা থাকবে কাবুতে, পাতে থাক এই শাকগুলি

Leafy Vegetables For Joint Pain Management: বাতের ব্যথা থেকে এবার চিরতরে রেহাই পাবেন। পাতে কিছু বাছাই করা শাক রাখলেই হবে।

Joint Pain Management: বয়সের সঙ্গে সঙ্গে অনেকের বাতের ব্যথা দেখা দেয়। এর নেপথ্যে রোজকার জীবনযাপন কিছুটা হলেও দায়ী। তবে বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখাও বেশ সহজ। এর জন্য কিছু শাকের উপর ভরসা রাখুন। বাতের ব্যথা কমাতে এই শাকগুলি বেশ উপকারী। সহজে উপলব্ধ সস্তা এই শাকগুলি কমবেশি রোজ পাতের পাশে থাকলে ব্যথা আর কাবু করবে না। যেহেতু শাক, তাই নিরামিষাশীরাও অনায়াসে খেতে পারেন।

বাতের ব্যথায় উপকারী শাক

পালং শাক - প্রথমেই যে শাকের কথা বলা জরুরি, সেটি হল পালং শাক। পালং শাকে কেম্পফেরল নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই বিশেষ উপাদানটি বাতের ব্যথা থেকে দ্রুত রেহাই দেয়।

পাট শাক - এই শাক নানা গুণে ভরপুর। লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বলে এটি কোশের ক্ষতি আটকায়। একই সঙ্গে পাট শাক বাতের ব্যথা কমায়। এর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম উপাদান হাড় মজবুত করে। খেয়াল রাখে জয়েন্টের।

ব্রাহ্মী শাক - পাট শাকের মতোই আরেকটি উপকারী শাক হল ব্রাহ্মী শাক। অনেকের ধারণা, বুদ্ধির ধার বাড়াতে এই শাক খাওয়া উচিত। কিন্তু এর বাইরেও বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে ব্রাহ্মী শাকের। যেমন বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখে এই শাক।

শাক ছাড়া আর যে যে সবজিতে উপকার 

শাক ছাড়া বাতের ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে কয়েকটি সবজি। এগুলি কমবেশি রোজ নিয়ম করে খেলে আর যন্ত্রণায় ভুগতে হবে না। কী কী সবজি রয়েছে সেই তালিকায় ?

আদা - আদা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। একই সঙ্গে এর মধ্যে শক্তিশালী প্রদাহনাশী বা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে।  জয়েন্টের ব্যথা আদতে ইনফ্লেমেশন। তাই আদা খেলে জয়েন্টের ব্যথা থেকে অনেকটাই রেহাই পাবেন। 

রসুন - আদার মতোই রান্নার আরেকটি অপরিহার্য উপকরণ হল রসুন। রসুনের মধ্যে রয়েছে ডাইঅ্যালিল ডাইসালফাইডের মতো একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এটি প্রোইনফ্লেমেটরি সাইটোকাইনের প্রভাবকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে বাতের ব্যথার থেকে সহজে রেহাই মেলে।

ব্রকোলি -  প্রদাহনাশী বা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে ব্রকোলির মধ্যেও। সালফোরাফেন এর মূল উপাদান। এই উপাদানটি প্রদাহ তৈরি করে এমন যৌগগুলিকে নিষ্ক্রিয় করে দেয়। যার জেরে বাতের ব্যথার থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Centella Asiatica: আপনার হাতের কাছেই থানকুনি পাতা, কত যে গুণ ভাবতেও পারবেন না

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget