এক্সপ্লোর

Autism : গর্ভাবস্থায় মা প্যারাসিটামল খেলে শিশুর অটিজম-ADHD-র ঝুঁকি? এবার বড় দাবি ল্যানসেটের গবেষণাপত্রে

কেন এমন সমস্যা নিয়ে এই শিশুরা জন্মাচ্ছে, কোন মায়েদের এমন সন্তানের জন্ম দেওয়ার ঝুঁকি খুব বেশি, তার উত্তর এখনও নেই। Lancet Obstetrics, Gynaecology- এই নিয়ে সম্প্রতি একটি গবিষণাপত্র প্রকাশ করেছে। 

অটিজিম, বিহেভেরিয়াল ডিজওর্ডার, এডিএইচডি-র সমস্যায় থাকা শিশুদের সংখ্যা বাড়ছে। অথচ কেন এমন সমস্যা নিয়ে এই শিশুরা জন্মাচ্ছে, কোন মায়েদের এমন সন্তানের জন্ম দেওয়ার ঝুঁকি খুব বেশি, তার উত্তর এখনও নেই। এই নিয়ে নানারকম আলোচনা হয়। বিভিন্ন গবেষণা নানারকম দাবিও করে, যার বেশিরভাগেরই বিজ্ঞানসম্মত যুক্তি নেই ! Lancet Obstetrics, Gynaecology- এই নিয়ে সম্প্রতি একটি গবিষণাপত্র প্রকাশ করেছে। 

সম্প্রতি এই ধরনের ধারণা ছড়িয়ে পড়েছিল যে, গর্ভাবস্থায় মায়েরা প্যারাসিটামল বেশি খেলে নাকি সন্তানের অটিজমের ঝুঁকি বাড়ে। আমেরিকার আইকাহন স্কুল অব মেডিসিন অ্যাট মাউন্ট সিনাই-সহ একাধিক প্রতিষ্ঠানের গবেষকরা  একটি সমীক্ষার পর এমন দাবি করেন। গবেষকরা দাবি করেন,  গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন ও শিশুদের নিউরোডেভেলপমেন্টাল ঝুঁকির মধ্যে সরাসরি সম্পর্ক আছে। এই ধারণায় সায় ছিল ডোনাল্ড ট্রাম্পেরও। তবে  Lancet Obstetrics এর গবেষণা সেই আশঙ্কাকে একেবারে নস্যাৎ করেছে। 

অটিজম কী

অটিজম নিয়ে চিন্তা বাড়ছে।  অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মস্তিষ্কের বিকাশের সঙ্গে সম্পর্কিত একটি অবস্থা। এই অবস্থায় থাকা শিশুদের সামাজিক মেলামেশায় সমস্যা দেখা যায়। সমাজ ও অন্য মানুষের সঙ্গে সংযোগে অনীহা দেখা যায়।  এই অবস্থা যোগাযোগ এবং সামাজিকভাবে অন্যদের সাথে মিশতে সমস্যা সৃষ্টি করে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে "স্পেকট্রাম" শব্দটি জুড়ে দেওয়া হয়েছে, কারণ এর লক্ষণগুলি আলাদা আলাদা, এর ব্যাপ্তি বিশাল, কারও সঙ্গে হয়ত কারও মেলে না।   

ADHD কী             

ADHD-এর লক্ষণগুলি শৈশব থেকেই দেখা দিতে শুরু করে এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্তও চলতে পারে। মনোযোগ ঘাটতি হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার হল একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা। ADHD-র কোনও প্রতিকার নেই। ওষুধ এবং আচরণগত থেরাপি এই রোগের লক্ষণগুলি ম্যানেজ করতে সাহায্য করতে পারে।

কাদের উপর গবেষণা

 গবেষকরা দেখেছেন  গর্ভাবস্থায় মা প্যারাসিটামল খেলে, অটিজম, এডিএইচডি বা বুদ্ধির বিকাশে কোনও সৃষ্টি করে না। এই স্টাডিতে  ২৬২,০০০ জনেরও বেশি শিশুকে অটিজমের জন্য মূল্যায়ন করা হয়েছিল। ৩৩৫,০০ জনেরও বেশি শিশুকে ADHD-এর জন্য মূল্যায়ন করা হয়। প্রায় ৪০৬,০০০  জনকে বুদ্ধির বিকাশের সমস্যার জন্য মূল্যায়ন করা হয়। তারপরই এই সিদ্ধান্তে আসেন গবেষকরা।             


দাবিত্যাগ: পরামর্শ সহ এই বিষয়বস্তু শুধুমাত্র সাধারণ তথ্য প্রদান করে। এটি কোনওভাবেই যোগ্য চিকিৎসা মতামতের বিকল্প নয়। 

সেরা শিরোনাম

West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari:নতুন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News |
Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি
Indranil Sen News | মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের
CBSE Exam News | দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget