এক্সপ্লোর

Lonavala Falls: এখনও খোঁজ মেলেনি ১ শিশুর, লোনাভালা ঝর্নায় ৭ জনের তলিয়ে যাওয়ার পর প্রশ্নে নিরাপত্তা

Lonavala Falls Incident: রবিবার পিকনিক করতে গিয়ে লোনাভালা ঝর্নায় তলিয়ে যায় ৭ জন। এর মধ্যে ছয় জনের খোঁজ মিললেও এখনও নিখোঁজ ১ জন।

Lonavala Falls Incident: রবিবার সপ্তাহের ছুটির দিন। তাই সপরিবারে পিকনিক করতে গিয়েছিলেন ঝর্নার তীরে। কিন্তু প্রবল জলস্রোতেই ভাসিয়ে নিয়ে যায় তাঁদের। মহারাষ্ট্রের লোনাভালা ঝর্নার দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে রবিবারই তিনজনের দেহ উদ্ধার করা হয়। পরে আর একজনের দেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে। তবে এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলেই জানা যাচ্ছে।

বৃষ্টির জেরেই বিপজ্জনক ঝর্না

প্রসঙ্গত মহারাষ্ট্রের নীলগিরি পার্বত্য অঞ্চলে রয়েছে লোনাভালা ঝর্নাটি। এই ঝর্নার জল এমনিতে ততটা বিপজ্জনক নয়। কারণ বিভিন্ন সময় তোলা এই ঝর্নার ভিডিয়োতে পর্যটকদের জলের মধ্য়ে দেখা যায়। পাশাপাশি সেখানে দোকানপাটও বসে। কিন্তু রবিবারের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ রবিবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই এলাকায়। লোনাভালা ঝর্নার ঠিক কাছেই অবস্থিত ভুসি ড্যাম বা বাঁধ। বৃষ্টির জেরে সেই ড্যামও ভেসে যায়। যার ফলে ঝর্নায় জলস্রোত অনেকটাই বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি

প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই পরিবারে আরও সদস্য ছিলেন। কিন্তু সবাই জলে নামেননি। এদের মধ্যে সাতজন জলে নামেন। জলে নেমেইবুঝতে পারেন পরিস্থিত মোটেও অনুকূল নয়। ফলে উঠে আসার চেষ্টাও করেছিলেন ওই সাতজন। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি। কারণ জলের তীব্র স্রোত। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন সকলে কিন্তু জলের স্রোতে তা একেবারেই নগণ্য। পরবর্তী স্রোতের ধাক্কাতেই এক মিনিটের কম সময়ে তলিয়ে যান সকলে।

দুজন সাঁতরে ফেরেন

তবে সাতজনের মধ্যে তখনই দুজন নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন। তারা সাঁতরে ফিরতে সক্ষম হন তখনই। রবিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটার পর সেখানে আসেন স্থানীয় পুলিশ ও উদ্ধারকারীর দল। তারা সকলে মিলে উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্যে নেমে আসার আগে মাত্র ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সোমবার সকালে আরেকজনকে উদ্ধার করা গিয়েছে। তবে এখনও একটি চার বছরের শিশুর দেহ নিখোঁজ।

নিরাপত্তা নিয়ে গাফিলতি

নিরাপত্তা নিয়ে ওই ঝর্নায় বড়সড় গাফিলতি রয়েছে বলে অভিযোগ স্থানীয় পর্যটকদের। কারণ আশেপাশে কোনও ব্য়ারিকেড বা সুরক্ষার কিছু নেই বলে অনেকেই ঝর্নার মধ্য়ে বা কাছে চলে যান। এই সংক্রান্ত ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।  এই দিনের ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

আরও পড়ুন - Lonavala Falls: বৃষ্টির জেরে ঝর্নার তীব্র স্রোত, অসাবধান হতেই তলিয়ে গেল ৭ জনের পরিবার

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget