এক্সপ্লোর

Health Update: অল্প কায়িক শ্রমেই কাটবে অবসাদ, আর কী উপকার ?

Mental Health Linked To Exercise: খুব বেশি শারীরিক পরিশ্রম ছাড়াই মন ভাল রাখা যায়‌। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গেল।

Mental Health Linked To Exercise: খুব বেশি নয়, অল্প বা মাঝারি পরিশ্রমের ব্যায়াম করলেই মন ভাল রাখা যায়‌। মানসিক অবসাদ কাটিয়ে ওঠা যায়। ফেরা যায় সুস্থ জীবনে। সম্প্রতি একটি আন্তর্জাতিক স্তরের গবেষণায় এমনটাই জানা গেল। অ্যাঞ্জিলা রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গোটা বিশ্ব জুড়ে একটি আমব্রেলা রিভিউ অব স্টাডি করেন।  সেই রিভিউয়ের ভিত্তিতেই শারীরিক সক্রিয়তা ও মানসিক স্বাস্থ্যের মধ্যে যোগসূত্র পাওয়া গিয়েছে। 

অবসাদের পাশাপাশি দুশ্চিন্তা থেকেও রেহাই

অবসাদের পাশাপাশি দুশ্চিন্তা থেকেও রেহাই দেয় শারীরিক সক্রিয়তা। অল্প থেকে মাঝারি ব্যায়াম করলেই তা সম্ভব।  নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেভেরিয়াল রিভিউসে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, ব্যায়াম ও শারীরিক দিক থেকে সক্রিয় থাকলে মানসিক অবসাদ ২৩ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব। অন্যদিকে দুশ্চিন্তা ও উদ্বেগের সমস্যা থেকে ২৬ শতাংশ পর্যন্ত রেহাই পাওয়া যায়। 

শুধু ব্যায়াম নয়, ইচ্ছেমতো যেকোনও কাজ…

শুধু ব্যায়াম করতে হবে এমন কোনও কথা নেই বলে জানাচ্ছেন গবেষকরা। যেকোনওভাবে শরীর সক্রিয় রাখলেই হবে। এই তালিকায় যেমন থাকতে পারে, একটু পছন্দের স্থানে ঘুরে আসা, তেমনই থাকতে পারে গাছপালায় জল দেওয়া, বাজারে যাওয়া। তবে শারীরিক সক্রিয়তা তার সঙ্গে জড়িয়ে থাকতে হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। একজায়গায় বসে টিভি দেখা, গান শোনা বা সিরিজ দেখার মতো কাজকে শারিরীক সক্রিয়তার মধ্যে ধরা হবে না। 

গুরুতর মানসিক রোগেও কার্যকর এই ওষুধ

গুরুতর মানসিক সমস্যাতেও শারীরিক সক্রিয়তা বেশ কার্যকর বলে জানাচ্ছেন গবেষকরা। তাদের কথায়, সাইকোসিস ও ক্রিৎজোফ্রেনিয়ার যথেষ্ট গুরুতর মানসিক রোগ। এই রোগে আক্রান্তদের ব্যায়ামের পরামর্শ প্রায়ই দেন চিকিৎসকরা। সেই ব্যায়ামের তথ্য বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, ব্যায়াম রোগীদের অনেকটাই সুস্থ করে তুলছে। 

কী বলছেন গবেষক ?

সংবাদসংস্থা এএনআই-কে অ্যাঞ্জিলা রাসকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা এই গবেষণার অন্যতম গবেষক লি স্মিথ বলেন, মানসিক স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। এই অবস্থায় এই সমস্যার সঙ্গে মোকাবিলা না করলেই নয়। সঠিক ভাবে চিকিৎসা করতে হলে একাধিক পদ্ধতির সাহায্য নিতে হবে। এর মধ্যে একদিকে যেমন রয়েছে কাউন্সেলিং। অন্যদিকে  থাকে ওষুধ এবং একইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জীবনযাপনে বদল। এগুলির সাহায্যে মানসিক স্বাস্থ্যের সমস্যা অনেকটাই কমিয়ে ফেলা যায়। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Plastic Pollution: Branded সংস্থার জেরে বাড়ছে প্লাস্টিক দূষণ, শীর্ষে পরিচিত নামেরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget