এক্সপ্লোর

Nail Care Tips: সহজে নখ ভাঙার কারণ কি শুধুই ক্যালশিয়ামের ঘাটতি? আর কী কী কারণে একটু বাড়লেই ভেঙে যায় নখ

Nail Care Tips: অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে। এর জেরেও নখ ভঙ্গুর প্রকৃতির হয়। তার ফলে নখ সহজে ভেঙে যায়। এছাড়াও দাঁতে নখ কাটার অভ্যাস থাকলে নখে ইনফেকশনও হতে পারে আপনার। 

Nail Care Tips: অনেকের ক্ষেত্রেই দেখা যায়, নখ সামান্য বেড়ে গেলেই ভেঙে যাচ্ছে। কোনওভাবেই নখ বাড়তে চায় না। ক্যালশিয়ামের অভাবে এই সমস্যা দেখা দিতে পারে। তবে শরীরে শুধু ক্যালশিয়ামের ঘাটতি হলেই যে নখ ভেঙে যাবে তা কিন্তু নয়। আরও একাধিক কারণ রয়েছে নখ ভঙ্গুর প্রকৃতির হওয়ার। ঠিক কী কী কারণে নখ ভেঙে যেতে পারে, জেনে নিন। 

  • অতিরিক্ত জল ঘাঁটলে নখের ক্ষয় হয়। তার ফলে নখ ভেঙে যেতে পারে সহজে। বৃদ্ধিও পাবে কম। অনেকেই অতিরিক্ত জল ঘাঁটেন এবং সাবান ঘাঁটেন। এই দুইয়ের প্রভাবে নখ ভঙ্গুর প্রকৃতির হতে পারে। অল্প একটু বাড়লেই নখ ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই জল এবং সাবান ঘাঁটলেও হাত শুকনো করে মুছে নিন কাজ শেষ হলে। তাহলেই নখ ভেঙে যাওয়ার সমস্যা এড়াতে পারবেন। 
  • বয়স হলে আমাদের শরীরে অনেক উপকরণেরই ঘাটতি হয়। তার জেরেও নখ ভঙ্গুর প্রকৃতির হয়ে যেতে পারে। আয়রন, প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি- এইসব উপকরণের ঘাটতি হলেও নখ ভেঙে যেতে পারে। অর্থাৎ শরীরে যদি বিভিন্ন ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হয় তাহলে আপনার নখ সহজে ভেঙে যাবে। 
  • আজকাল অনেকেই ঘনঘন নেল-আর্ট করান। এর জেরেও নখের ক্ষয় হয়। নখ সহজে ভেঙে যেতে পারে। তাই নেল আর্ট করালেও খুব ঘনঘন করাবেন না। অন্যদিকে অনেকে নেক এক্সটেনশন করান। এর জেরেই ভঙ্গুর প্রকৃতির হয়ে যেতে পারে আপনার নখ। 
  • অ্যানিমিয়া, থাইরয়েড, এগজিমা, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস- এইসব রোগ থাকলে নখ ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়। যাঁদের নখ খুব অল্পেই ভেঙে যায় তাঁরা অবহেলা না করে সতর্ক হোন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
  • অনেকসময় অনেক ওষুধের প্রভাবেও নখ ক্ষয় হয়ে যায়। তার ফলে দ্রুত ভেঙে যায় নখ। তাই এই ব্যাপারেও সতর্ক থাকা জরুরি। যদি দেখেন আপনার একটা ওষুধ চালু হয়েছে এবং তা খাওয়া শুরু করার পর থেকেই নখ সহজে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। 
  • অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে। এর জেরেও নখ ভঙ্গুর প্রকৃতির হয়। তার ফলে নখ সহজে ভেঙে যায়। এছাড়াও দাঁতে নখ কাটার অভ্যাস থাকলে নখে ইনফেকশনও হতে পারে আপনার। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget