এক্সপ্লোর

Dental Care Tips: সময় থাকতে দাঁতের যত্ন নিন, মেনে চলুন সহজ কয়েকটি টিপস

Oral Care: দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। কী কী করবেন আর কী কী করবেন না, দেখে নিন।

Oral Care: সুন্দর ঝকঝকে হাসির আসল রহস্য হল সুন্দর দাঁত (Oral Care)। বলিউড তারকাদের দাঁতের সেটিং (Dental Care) থেকে শুরু করে গঠন নিয়ে আলোচনা আমরা হামেশাই করে থাকি। মূল কথা হল আপনার ‘ওরাল কেয়ার’ (Dental care Tips) কিন্তু আপনার হাতে। অর্থাৎ আপনি কীভাবে নিজের দাঁতের যত্ন নেবেন, তার পুরোটাই নির্ভর করছে আপনার উপর। দাঁতের সমস্যা থেকে দূরে থাকতে হলে প্রয়োজন কিছু নিয়ম মেনে চলা। এক্ষেত্রে উল্লেখ্য, ‘দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে’ অশেষ দুর্গতি থাকতে পারে। কারণ একথা ১০০ শতাংশ সত্যি যে দাঁতের যন্ত্রণার কষ্ট বাস্তবেই অসহনীয়। তাই বাড়ির ছোট থেকে বড় সকলেরই উচিত সঠিক ভাবে দাঁতের যত্ন নেওয়া। কী কী নিয়ম মেনে চললেন, তারই একটি তালিকা দেওয়ার চেষ্টা করলাম আমরা।

১। দিনে দু’বার দাঁত মাজার অভ্যাস থাকা খুবই দরকার। রাতে খাওয়ার পর ঘুমানোর আগে এবং সকালে উঠে ব্রাশ করার অভ্যাস তৈরি করুন। আপনার সন্তানের ক্ষেত্রেও ছোট থেকেই এই অভ্যাস তৈরি করা দরকার।

২। যা কিছুই খান, তারপরে একবার অন্তত জল দিয়ে মুখ কুলকুচি করে ধুয়ে নেওয়া উচিত। কারণ তাহলে মুখের ভিতর দুর্গন্ধ হবে না। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকার সম্ভাবনাও থাকবে না।

৩। গায়ের জোরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে দাঁত মাজতে যাবেন না। এভাবে ব্রাশ করলে দাঁতের গঠন নষ্ট হয়ে যেতে পারে।

৪। মাড়িতে ব্যথা বা রক্ত পড়ার মতো সমস্যা থাকলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ধরনের সমস্যা কোনওভাবেই অবহেলা করবেন না। কারণ দিনের পর দিন এই সমস্যা ফেলে রাখলে বড় সমস্যা হতে পারে।

৫। দাঁতের ব্যথা হলে, ডাক্তারের কাছে যান। নিজের বুদ্ধিতে ওষুধ না খাওয়াই আপনার স্বাস্থ্যের পক্ষের মঙ্গলের। যা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে করুন।

৬। মিষ্টি জাতীয় খাবার খেলে অতি অবশ্যই মুখ ধুয়ে নিতে হবে। এই তালিকায় চিনি দেওয়া চা- ও রয়েছে। চেষ্টা করুন মুখ সবসময়ই পরিষ্কার রাখতে।

আরও পড়ুন- চোখের মেকআপ তুলবেন কীভাবে? সামান্য ভুলেও হতে পারে বিপদ

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget