এক্সপ্লোর

Health Tips: দিনেরবেলা সময় পেলেই ঘুমিয়ে নিচ্ছেন? কোন অসুখ ডেকে আনছেন জানেন কি?

Sleep Timing: বিশেষজ্ঞদের মতে, রাতে সঠিকভাবে ঘুম না হওয়ার কারণেই দিনের বেলা ঘুমের অভ্যাস দেখা যায় বহু মানুষের।

কলকাতা: বহু মানুষেরই অভ্যাস থাকে দুপুরের দিকে একটু ঘুমিয়ে নেওয়া। বহু বাড়িতেই এমন দৃশ্য দেখা যায়। আবার কাজের ফাঁকে সময় পেলেও অনেকের ঘুমিয়ে নেওয়া অভ্যাস। এর ফলে স্বাস্থ্যে কত মারাত্মক প্রভাব পড়ছে, তা জানা আছে কি?

দিনেরবেলা ঘুমনোর ফলে কী প্রভাব পড়ছে শরীরে?

বিশেষজ্ঞ থেকে চিকিৎসকেরা জানাচ্ছেন, সম্প্রতি একটি সমীক্ষা করা হয়। যেখানে বেশ কিছু মানুষের ঘুমের অভ্যাস দেখা হতে থাকে। সমীক্ষা শেষে দেখা যায়, যে সমস্ত ব্যক্তিরা দিনের বেলা ঘুমিয়েছেন, তাঁদের মধ্যে উচ্চরক্তচাপের সমস্যা বেড়েছে এবং তার সঙ্গে বেড়েছে স্ট্রোকের ঝুঁকিও। সমীক্ষা শেষে গবেষকরা জানাচ্ছেন, দিনের বেলা ঘুমনোর ফলে ওই ব্যক্তিদের শরীরে ১২ শতাংশ বেড়েছে উচ্চ রক্তচাপের সমস্যা। এবং প্রায় ২৪ শতাংশ বেড়েছে স্ট্রোকের ঝুঁকি। যাঁরা দিনের বেলা ঘুমোন না তাঁদের তুলনায়, যাঁরা দিনের বেলা সময় পেলেই ঘুমিয়ে নিচ্ছেন, তাঁদের মধ্যে এই দুই অসুখের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিও বেড়েছে। 

বিশেষজ্ঞদের মতে, রাতে সঠিকভাবে ঘুম না হওয়ার কারণেই দিনের বেলা ঘুমের অভ্যাস দেখা যায় বহু মানুষের। এর পিছনে রয়েছে অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে খাদ্যাভ্যাস। অনিদ্রার সমস্যা থাকলে দিনের বেলা ঘুমের অভ্যাস দেখা দেওয়া স্বাভাবিক। অসময়ে ঘুমের ফলে অবসাদ, মধুমেহ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিভ্রংশ হওয়ার সমস্যা দেখা দিতে পারে। 

আরও পড়ুন - Lifestyle News: বাচ্চাকে বাড়িতে একা রেখে যাচ্ছেন? তাহলে অবশ্যই জানুন

সঠিক ঘুমের জন্য সবার আগে লাইফস্টাইলে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিয়মিত করতে হবে শরীরচর্চা। তার সঙ্গে অবশ্যই ত্যাগ করতে হবে ধূমপান ও মদ্যপানের অভ্যাস। অত্যধিক পরিমাণে কফি খাওয়াও এর অন্যতম কারণ। সঠিক ঘুমের জন্য রোজ রাতে শোওয়ার আগে গরম দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget