এক্সপ্লোর

Good Parenting: সন্তানের বন্ধু হয়ে উঠুন, বাচ্চাকে বোঝান মা-বাবা ভরসার জায়গা, ভয়ের নয়

Parents: অতিরিক্ত শাসন বাচ্চার মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সময় থাকতেই সতর্ক থাকুন।

Parenting: মা-বাবা (Gurdian) হওয়া কী মুখের কথা! সন্তানের মনের (Parenting) কথা বুঝে তাকে সামলানো নিঃসন্দেহে একটা বড় দায়িত্ব। অনেকসময়েই হয়, হয়তো অভিভাবক (Parents) খুব যত্নেই সন্তানকে বড় করছেন, তার সুযোগ সুবিধার দিকে নজর দিচ্ছেন, কিন্তু অজান্তেই করে ফেলছেন এমন কিছু ভুল যা প্রভাব ফেলছে সন্তানের মনের উপর। তাই কয়েকটা বিষয় অবশ্যই মা-বাবাদের খেয়াল রাখা উচিত। বাচ্চা একদম ছোট হলে তাকে সামলাতে হবে একভাবে। বয়ঃসন্ধির সময় মিশতে হবে বন্ধুর মতো। অতিরিক্ত শাসন বাচ্চার মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সময় থাকতেই সতর্ক থাকুন। ভালো বাবা-মা হতে হলে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন সেগুলো একনজরে দেখে নিন।

সন্তানের সঙ্গে মিশুন বন্ধুর মতো- প্রয়োজনে অবশ্যই সন্তানকে শাসন করুন। কিন্তু বকাঝকা বা মারধর একেবারেই নয়। বাচ্চা ভুল করলে তাকে বুঝিয়ে বলুন কোনটা ঠিক, কোনটা ঠিক নয়। বাচ্চার সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। তাহলে মা-বাবাকে বাচ্চাও ভরসা করতে শিখবে। সন্তানকে বোঝান, গোটা দুনিয়া বিরুদ্ধে গেলেও মা-বাবা পাশে থাকবেই, যেকোনও পরিস্থিতিতে। 

অতিরিক্ত সতর্ক থাকুন সন্তানের বয়ঃসন্ধিতে- অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধির সময় বেশিরভাগ ছেলে-মেয়েই অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগপ্রবণ থাকে। তাই তাদের সামলানো বেশ মুশকিল। এক্ষেত্রে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানকে বুঝিয়ে বলুন ঠিক, ভুলের কথা। সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে তার মনের কথা জানুন। সন্তানের আনন্দের পাশাপাশি ভাগ করে নিন তার দুঃখও। 

অভিভাবকরা আকাশ ছোঁয়া চাহিদা কমান- নিজের সন্তানকে ইঁদুর দৌড়ে ঠেলে দেবেন না। সবেতেই 'প্রথম' হতে হবে এই চাপ থেকে সন্তানকে দূরে রাখুন। আপনার সন্তান যে বিষয়ে পারদর্শী, তার যেটা মন থেকে করতে ভালো লাগে, তাকে সেটাই করে দিন। জোর করে কিছু চাপিয়ে দিলে, অতিরিক্ত চাপ দিলে, প্রবল কড়া শাসনে রাখলে সন্তানের ক্ষতিই করবেন। অন্যের সঙ্গে তুলনা করবেন না নিজের সন্তানের। বরং তাকে সাপোর্ট করুন। 

সন্তানকে সময় দিন, ওদের কথা শুনুন- নিজেকে সময় দেওয়ার পাশাপাশি সন্তানকেও সময় দিন। রোজ মন দিয়ে ওদের কথা শুনুন। কোনও সমস্যার কথা বললে তা এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করুন। অবশ্যই প্রয়োজনে শাসন করুন, কিন্তু তা যেন অমানবিক না হয়। সন্তানকে ঠিক, ভুল শেখানোর দায়িত্ব বাবা-মায়ের। কিন্তু সেটা বকাঝকা করে, মারধর করে একদমই নয়। বরং বাচ্চাদের কথা মন দিয়ে শুনে মা-বাবারা ভাল শ্রোতা হতে পারলে অনেক সমস্যার সমাধান হবে সহজে। সন্তানের সঙ্গে সময় কাটান। 

আরও পড়ুন- সকলের জন্য নয় নেজাল ভ্যাকসিন, কারা নেবেন, কারা বাদ, জানা গেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget