এক্সপ্লোর

Nasal Vaccine: সকলের জন্য নয় নেজাল ভ্যাকসিন, কারা নেবেন, কারা বাদ, জানা গেল

iNCOVACC: গত তিন বছর ধরে কোভিডের প্রকোপ অব্যাহত গোটা বিশ্বে। সম্প্রতি ফের পড়শি দেশ চিনে নতুন করে সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে।

নয়াদিল্লি: নতুন করে করোনা (COVID 19) নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেই আবহে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। বুস্টার ডোজ হিসেবে তা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। কিন্তু আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। নেজাল ভ্যাকসিন নিয়ে ধন্দ তৈরি হওয়ায় বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন দেশে টিকাকরণের সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসক এনকে আরোরা।

কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনকে অরোরা বলেন, “প্রথম বুস্টার হিসেবেই নেজাল ভ্যাকসিন সুপারিশ করা হয়েছে। যাঁরা সতর্কতামূলক ভাবে দু’টি টিকার পর একটি বুস্টার বা বাড়তি টিকা নিয়ে ফেলেছেন, তাঁদের নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। যাঁরা এখনও পর্যন্ত কোনও বুস্টার বা বাড়তি টিকা নেননি, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন।”

গত তিন বছর ধরে কোভিডের প্রকোপ অব্যাহত গোটা বিশ্বে। সম্প্রতি ফের পড়শি দেশ চিনে নতুন করে সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। সেই আবহে ভারত বায়েটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে বুস্টার হিসেবে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাক দিয়ে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন। ১৮-র ঊর্ধ্বে বয়স এবং দু’টি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন (iNCOVACC)।

আরও পড়ুন: India Covid-19 Update : নতুন-ভ্যারিয়েন্ট আতঙ্কের আবহে কোথায় দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফ ?

এই নেজাল ভ্যাকসিনের নাম রাখা হয়েছে ইনকোভ্যাক। নিয়ন্ত্রক সংস্থা নভেম্বরেই জরুরি পরিস্থিতিতে তাতে ছাড়পত্র দেয়। কেন্দ্রীয় সরকারের CoWIN প্ল্যাটফর্মে দুই ফোঁটার এই নেজাল ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। আপাতত বেসরকারি হাসপাতাল এবং টিকাকেন্দ্রগুলিতেই মিলবে এই নেজাল ভ্যাকসিন।

নেজাল ভ্যাকসিনের দামও বেঁধে দিয়েছে কেন্দ্র

এই নেজাল ভ্যাকসিনের দামও বেঁধে দিয়েছে কেন্দ্র। বেসরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন নিতে গেলে ৫ শতাংশ পণ্য পরিষেবা কর বাদ দিয়ে ৮০০ টাকা খরচ পড়বে। জিএসটি সমেত দাম পড়বে ১০০০ টাকার মতো। পরবর্তী কালে সরকারি হাসপাতালে টিকা এলে তার দাম পড়বে ৩২৫ টাকা। এখন থেকে  তার জন্য নাম নথিভুক্ত করা গেলেও, জানুয়ারি থেকে মিলবে টিকা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget