এক্সপ্লোর

Kids Health: বর্ষাকালে শিশুদের কোন কোন অসুখের সম্ভাবনা থাকে?

Monsoon Health Tips: এই সময়ে বাচ্চাদের কোন কোন অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, কীভাবেই বা অভিভাবকেরা বাচ্চাদের এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করবেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: স্কুল খুলে গিয়েছে। বাচ্চারা হইহই করে স্কুলে যেতে শুরু করে দিয়েছে। করোনা (Coronavirus) পরিস্থিতির পর স্বাভাবিক পর্যায় আসতে সময় লেগেছে অনেকটা। করোনা সংক্রমণের ভয় কাটিয়ে অন্য মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে বড়দের যেমন প্রস্তুতি নিয়ে হয়েছে, তেমনই বাচ্চাদের ক্ষেত্রেও তাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে অনেক অসুখ বিসুখ হয়ে থাকে। ছোট থেকে বড় সকলেই বর্ষাকালের (Monsoon) অসুখে আক্রান্ত হয়। জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলায় ব্যথার মতো নানা সমস্যা দেখা দেয়। তার উপর রয়েছে করোনা সংক্রমণের আশঙ্কাও। এই সময়ে বাচ্চাদের (Kids Health) কোন কোন অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, কীভাবেই বা অভিভাবকেরা বাচ্চাদের এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করবেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বর্ষাকালে শিশুদের যে অসুখগুলো হতে পারে-

শিশু রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে ভেজা স্যাঁতস্যাতে আবহাওয়ায় বাচ্চাদের ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকে। বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই সময়ে খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা থাকে। জলবাহিত রোগ, মশার উৎপাত এসমস্ত কিছুর জন্য ঠান্ডা লাগা, জ্বরের পাশাপাশি ডায়রিয়া, ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড, পেটের গোলমাল এবং আরও নানা অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের। এই পরিস্থিতি সামাল দিতে হবে বড়দেরই।

আরও পড়ুন - Raw Jackfruit: কেন খাবেন এঁচোড়? এর উপকারিতা সম্পর্কে জানা আছে?

বর্ষাকালে বাচ্চাদের স্বাস্থ্য রক্ষার্থে বড়রা যা করবেন-

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বৃষ্টিতে ভেজা বাচ্চাদের অত্যন্ত পছন্দের। তাই এর ফলে ঠান্ডা লাগার সম্ভাবনাও অনেক বেশি থাকে। বৃষ্টিতে ভিজলেও বাড়ি ফেরার পর ফের একবার ভালো করে ঠান্ডা গরম জলে স্নান করিয়ে দেওয়া দরকার। এই সময়ে জল থেকে অনেক অসুখ হতে পারে। তাই এই সময়ে বাচ্চাদের জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেয়াল রাখতে হবে বাড়ির আশেপাশে যেন কোনওভাবেই জল জমে না থাকে। তাতে মশার উৎপাত বাড়ার সম্ভাবনা থাকে। ডেঙ্গি কিংবা ম্যালেরিয়ারও আশঙ্কা বাড়ে। বর্ষাকালে আরও বেশি করে মশারি টাঙিয়ে শোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মশা যাতে কামড়াতে না পারে, সেদিকে নজর দিন। চুল ভেজা অবস্থায় বাচ্চা যাতে ঘুমিয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। এছাড়া খাবারের তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। তবেই এই সময়ে বাচ্চা থাকবে সুস্থ।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget