এক্সপ্লোর

Cancer : লক্ষণই দেখা যায় না, ছড়াতে থাকে নিমেষে, ভারতেও ভয়ঙ্কর বৃদ্ধি, এই ক্যান্সার নিয়ে উদ্বেগ প্রকাশ ঋষি সুনাকেরও

Prostate cancer risk : ইদানীং শহরাঞ্চলে, অল্পবয়সী পুরুষদেরও এই ধরনের ক্যান্সার হচ্ছে। চিকিৎসা শাস্ত্র উন্নতির দিকে গেলেও প্রস্টেট ক্যান্সার নিয়ে আতঙ্ক বাড়ছে । তার একটি বিশেষ কারণ আছে।  

ভারতে প্রস্টেট ক্যান্সার একটা ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছচ্ছে।  প্রস্টেট ক্যান্সার সারা বিশ্বেই ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, দেশের প্রধান শহরগুলিতে পুরুষদের মধ্যে বেশি করে থাবা বসাচ্ছে প্রস্টেট ক্যান্সার। এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন মূলত  ৬৫ বছরের বেশি বয়সী পুরুষরা। তবে ইদানীং শহরাঞ্চলে, অল্পবয়সী পুরুষদেরও এই ধরনের ক্যান্সার হচ্ছে। চিকিৎসা শাস্ত্র উন্নতির দিকে গেলেও প্রস্টেট ক্যান্সার নিয়ে আতঙ্ক বাড়ছে । তার একটি বিশেষ কারণ আছে।  

এখন ব্রিটিশ পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার হয়ে উঠেছে প্রস্টেট ক্যান্সার।  প্রতি বছর ১২,০০০ এর বেশি মানুষের মৃত্যু ঘটছে এই ক্যান্সারের জন্য। এর সবচেয়ে বিপজ্জনক দিক হল, প্রাথমিক পর্যায়ে রোগটি প্রায় কোনো লক্ষণ ছাড়াই বাড়ে। বেশিরভাগ পুরুষ প্রস্টেট ক্যান্সার টেরই পান না, এটি শরীরের বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়ার আগে।  দেরিতে ধরা পড়ে বলেই , এই ধরনের ক্যান্সার নিয়ে উদ্বেগে চিকিৎসকরা। এরই মধ্যে, ব্রিটেনের ন্যাশনাল স্ক্রিনিং কমিটি (National Screening Committee) ব্যাপক হারে প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং করার প্রস্তাবটি আবারও প্রত্যাখ্যান করেছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ঋষি সুনাক, পিয়ার্স মরগ্যান, স্যার ক্রিস হোয় এবং আরও অনেক ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত সংস্থা। 

ঋষি সুনাক এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত "জীবন বাঁচানোর সুযোগ হারানো"।   সুনাক বলেন, যেহেতু প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ ছাড়াই বাড়েতে থাকে, তাই পুরুষরা কেবল লক্ষণ দেখে কিছু বুঝে উঠতে পারে না।  তাই স্ক্রিনিংয়ের প্রয়োজন। পিয়ার্স মরগান এবং অলিম্পিক চ্যাম্পিয়ন স্যার ক্রিস হোয়ও স্ক্রিনিং না বাড়ানোর সিদ্ধান্তকে একটি বিপজ্জনক ভুল বলেছেন। 

 প্রোস্টেট ক্যান্সার থেকে কীভাবে বাঁচা সম্ভব?

যে কোনও ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে বিশেষজ্ঞদের মতে, কিছু পদক্ষেপ ঝুঁকি কমাতে পারে। বিশেষ করে দ্রুত ছড়িয়ে পড়তে পারে , এমন ক্যান্সারের ক্ষেত্রে  স্ক্রিনিং খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাবা বা ভাইয়ের ৬০ বছরের আগে প্রোস্টেট ক্যান্সার হয়, তবে ঝুঁকি ৩ থেকে ৪ গুণ বেড়ে যায়। এই ধরনের পুরুষদের ক্ষেত্রে ৪৫ থেকে ৫০ বছর বয়স থেকে PSA মনিটরিং শুরু করার পরামর্শ দেওয়া হয়।

গবেষণা কী বলছে?

সারা বিশ্বের গবেষণা দেখা গিয়েছে, অতিরিক্ত ফ্যাট প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নিয়মিত ব্যায়াম প্রদাহ কমায়।  হরমোনের ভারসাম্য বজায় রাখে।  প্রক্রিয়াজাত ও গ্রিল করা মাংস খাওয়া প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি  মারাত্মক হারে বাড়ায়।  বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন পাতে থাকুক টমেটো, সবুজ শাকসবজি, স্বাস্থ্যকর ফ্যাট জাতী খাবার, যেমন বাদাম, জলপাই তেল, ফ্যাটি মাছ! 

ভিটামিন ডি-এর মাত্রা সঠিক রাখা

কেমব্রিজ এবং অক্সফোর্ডের গবেষণা থেকে জানা যায় যে খুব কম ভিটামিন ডি আছে এমন পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার দ্রুত ছড়ায়।  

ধূমপান এবং মদ্যপান সীমিত করুন

ইউরোপীয় গবেষণা অনুসারে, ধূমপান প্রোস্টেট ক্যান্সার থেকে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত মদ্যপান টিউমারের সম্ভাবনা বাড়ায়। 

বিশেষজ্ঞরা কী বলছেন?

মোটামুটি সব বিশেষজ্ঞরাই একটি বিষয়ে একমত,  প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ দেখা যায় অনেক দেরি করে। তাই ৪৫ থেকে ৫০ বছর বয়সের পরে নিয়মিত PSA পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী MRI, ওজননিয়ন্ত্রণ , খাদ্যাভ্যাস এবং ভিটামিন ডি-র মাত্রার দিকে মনোযোগ দেওয়া জরুরি। তাছাড়া ধূমপান বা অ্যালকোহল থেকে দূরে থাকাও আবশ্যক। পরিবারে প্রস্টেট ক্যান্সারেক ইতিহাস থাকলে জিন পরীক্ষা করানো উপকারী হতে পারে।  

 

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget