এক্সপ্লোর

Raksha Bandhan 2021: সাধ্যের মধ্যে সাধপূরণ, রাখিতে কী উপহার দেবেন ভাইদের

রাখি বন্ধন উৎসবে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার সঙ্গে ভাই-বোন একে অপরকে উপহারও দিয়ে থাকেন। আপনিও আপনার ভাইকে কী উপহার দেবেন তার এক ঝলক দেখে নিতে পারেন।

কলকাতা : রবিবার রাখি বন্ধন উৎসব। ভাই-বোনের সম্পর্ককে এক সুতোয় গাঁথার উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাখি পূর্ণিমা। শুধু বহু যুগ ধরে নয়, পুরাণেও রাখি বন্ধনের মাধ্যমে ভাই-বোনের সম্পর্কের উদযাপন হয় এই দিনে। পুরাণ অনুযায়ী জানা যায়, মহাভারতে শিশুপালের দিকে সুদর্শন চক্র ছুড়ে দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণের হাতের আঙ্গুল কেটে রক্ত বের হতে শুরু করে। সেই সময়ে কৃষ্ণসখী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচলের খানিকটা ছিঁড়ে তাঁর হাতে বেঁধে দেন। সেই থেকেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। যখন ভরা রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণে মেতে উঠেছিল, সেই সময় ত্রাতার ভূমিকায় আবির্ভাব ঘটে পার্থসারথিরই। নিজে অদৃশ্য থেকে বস্ত্র হয়ে দ্রৌপদীকে আবৃত করে তাঁর লজ্জানিবারণ করেন। 

রাখি বন্ধন উৎসবে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার সঙ্গে ভাই-বোন একে অপরকে উপহারও দিয়ে থাকেন। আপনিও আপনার ভাইকে কী উপহার দেবেন তার এক ঝলক দেখে নিতে পারেন। করোনা পরিস্থিতিতে যা হবে সাধ্যের মধ্যে সাধপূরণ।

১. যদি আপনার ভাই পড়াশোনা করে কিংবা লেখালেখি করতে ভালোবাসে, তাহলে তার জন্য পেনের থেকে ভালো উপহার আর কিছু হবে না। তবে উপহার দেওয়ার জন্য পার্কার কোম্পানির পেন সবথেকে ভালো পছন্দ হতে পারে। দামও বিশেষ নয়। আবার উপহারও মন ভরিয়ে দেবে।

২. যদি আপনার ভাই বই পড়তে ভালোবাসে, তাহলে তাঁর পছন্দের লেখকের বই উপহার দিতে পারেন। কথায় আছে বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু হয় না। তাই রাখি বন্ধনের মতো উৎসবে আপনি আপনার ভাইকে এক ভালো বন্ধু উপহার দিলেন।

৩. শৌখিন উপহার হিসেবে পারফিউম দিতে পারেন। 

৪. আর কিছুদিন পরই পুজো। তাই তার আগে রাখিতে ভাইকে পছন্দের পোশাক উপহার দিতে পারেন। পুজোর আগে নতুন জামা উপহার পেতে কার না ভালো লাগবে।

৫. আপনার ভাই কি অনেকদিন ধরেই একটা নতুন ব্লু টুথ হেডফোন কেনার কথা বলছিলেন? তাহলে এই সুযোগে ভাইকে ব্লু টুথ হেডফোন উপহার দিন।

সবশেষে যদি আপনার কাছে উপহার কেনার একেবারেই সামর্থ না থাকে, তাহলে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার সময় কিশোর কুমারের গাওয়া গানের মতো দু কলি গেয়ে শুনিয়ে দিতে পারেন, 'কী উপহার সাজিয়ে দেবো। গান আছে তাই শুনিয়ে যাবো। সেই তো উপহার।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget