এক্সপ্লোর

Summer Healthy Recipe: সন্ধ্যের খাবার হোক মুখরোচক ও স্বাস্থ্যকর, বাড়িতেই বানিয়ে নিন কাঁচা আমের চপ

Kacha Aam Er Chop Recipe: সন্ধ্যেবেলায় মুড়ির সঙ্গে ভাজাভুজি খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু এই গরমে কোনও খাবার খাওয়ার আগে দু'বার ভাবতে হচ্ছে। কাঁচা আমের চপ কিন্তু স্বাস্থ্যকর।

Kacha Aam Er Chop Recipe: গরমে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে মরসুমি ফলে ভরসা রাখেন অনেকেই‌। আর এখনের মরসুমি ফল বলতেই প্রথমে মনে পড়ে যায় কাঁচা আমের কথা। কাঁচা আম যে শুধু একভাবে খাওয়া যায় তা তো নয়। কাঁচা আমের চাটনি, কাঁচা আমের ভাত থেকে নানান পদ রাঁধা যায়। পদগুলি খেতেও বেশ সুস্বাদু। আজকে তেমনি আরেকটি পদের হদিস রইল।  কাঁচা আমের চপ বানিয়ে ফেলুন সন্ধ্যেবেলায়। খাবারর সঙ্গে চপ খেতে পছন্দ করেন অনেক। কীভাবে বানাবেন এই রেসিপি? দেখে নেওয়া যাক।

কাঁচা আমের চপ রেসিপি

কাঁচা আমের চপ বানানোর উপকরণ

পরিমাণ মতো সাদা তেল, একটি কাঁচা আম, একটি সিদ্ধ আলু, পরিমাণমতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কাগুঁড়ো, পরিমাণ মতো চালগুড়ো ও বেসন, অল্প জল। 

কাঁচা আমের চপ বানানোর পদ্ধতি

  • প্রথমে কাঁচা আম খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। 
  • এবার গ্রেট করা কাঁচা আমের মধ্যে হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন।
  • এবার এই মিশ্রণের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 
  • মাখা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে করে নিতে হবে সবগুলিকে।
  • এবার একটি আলাদা পাত্রে চালগুড়ো ও বেসন নিয়ে অল্প জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন 
  • এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে মাঝারি আঁচে গরম হতে দিন। তেল এমন পরিমাণে নিতে হবে যাতে চপ ভাজার সময় ডুবে যায়।
  • এই মিশ্রণের মধ্যে ছোট ছোট বলগুলি চুবিয়ে ছেড়ে দিতে হবে  তেলের মধ্যে।
  • এবার যতক্ষণ না চপের গায়ের রং লালচে হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে ভালো করে।
  • চপের গায়ের রং লাল হয়ে এলে তেল ঝেড়ে তুলে নিলেই তৈরি কাঁচা আমের সুস্বাদু চপ।

কেন‌ খাবেন কাঁচা আম ?

  • গরমের তীব্র দাবদাহে পেট ঠান্ডা রাখে।
  • লিভারের জন্য ভাল।
  • হার্টের জন্য ভাল।
  • খাবার হজম করতে সাহায্য করে।
  • শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Raw Mango Chicken: রবিবার দুপুরে হোক জম্পেশ ভোজ, কাঁচা আম চিকেন রেঁধে ফেলুন এইভাবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget