এক্সপ্লোর

Rose Day 2025: মনের মানুষকে একটা গোলাপ আজ দিয়েই দিন, কোন রঙের গোলাপের কী অর্থ জানেন?

Rose Day Wishes, History, Significance: একথা বিশ্বাস করা হয় প্রথম গোলাপের চাষ হয়েছিল চিনে। এশীয় সংস্কৃতিতেও মনে করা হয় গোলাপ ফুল হল ভাল, শুভ কিছুর বার্তাবাহক। ভালবাসার অন্যতম প্রতীক। 

শুরু হচ্ছে ভালবাসার সপ্তাহ। পোশাকি নাম ভ্যালেন্টাইন'স উইক। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, প্রতিদিন একটি বিশেষ দিন। রয়েছে আলাদা আলাদা নামও। শুধু নামই নয়, এইসব বিশেষ দিনের আলাদা মাহাত্ম্যও রয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি হল 'রোজ ডে'। এই দিন অনেকেই প্রিয়জনকে গোলাপ উপহার দেন। বিশেষ মানুষ হলে লাল গোলাপ তো বটেই। এছাড়াও 'রোজ ডে'- র দিন চাহিদা থাকে সাদা এবং হলুদ গোলাপেরও। আজকাল অবশ্য নজরকাড়া বিভিন্ন গোলাপ আমাদের এখানেও পাওয়া যায়। তাই 'রোজ ডে'- এর দিন একগোছা কিনে শুধু মনের মানুষের কাছে পৌঁছে যাওয়ার অপেক্ষা। 

এই 'গোলাপ দিবস'- এর পিছনে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী, অনেক ইতিহাস 

গল্পের বই হোক কিংবা সিনেমার পর্দা, গোলাপ সবসময়েই ভালবাসা, প্রেমের প্রতীক। ফিল্মি কায়দায় গোলাপ হাতে হিরোর, হিরোইনকে প্রেমের প্রস্তাব দেওয়া হোক, গল্পের বইয়ে গোলাপের নেশা ধরানো বিবরণ কিংবা মনের মানুষের থেকে পাওয়া গোলাপ শুকিয়ে গেলেও বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা- সবেতেই জড়িয়ে রয়েছে সূক্ষ্ম প্রেমের অনুভূতি। 

প্রাচীন সংস্কৃতিতে রোমের পুরাণে বলা হয় গোলাপ হল সৌন্দর্য্য, ভালবাসার প্রতীক। এর সঙ্গে যোগ রয়েছে ভালবাসার দেবী ভেনাসের। আবার প্রাচীন গ্রীসে Aphrodite - এই দেবতাকে বলা হয় গোলাপের দেবী। তিনিও সৌন্দর্য্যেরই প্রতীক। 

পরবর্তীতে ভিক্টোরিয়ান যুগে (১৮৩৭-১৯০১) ফুলের আলাদাই মাহাত্ম্য ছিল। আর তা যদি হল লাল গোলাপ হয়, তাহলে তো কথাই নেই। লাল গোলাপ এই ভিক্টোরিয়ান যুগে ছিল গাঢ় প্রেমের প্রতীক। গোলাপের রং অনুসারে এই যুগ থেকেই শুরু হয়েছে আলাদা আলাদা অর্থ। যেমন সাদা গোলাপ শান্তির প্রতীক। হলুদ গোলাপ বন্ধুত্বের বন্ধনের প্রতীক। 

একথা বিশ্বাস করা হয় প্রথম গোলাপের চাষ হয়েছিল চিনে। এশীয় সংস্কৃতিতেও মনে করা হয় গোলাপ ফুল হল ভাল, শুভ কিছুর বার্তাবাহক। ভালবাসার অন্যতম প্রতীক। 

প্রিয়জনকে আজ গোলাপ দেবেন, কী বোঝাবেন তাঁকে 

শুধু প্রেমিকই গোলাপের গোছা এনে উপহার দেবেন প্রেয়সীকে, সেই যুগ চলে গিয়েছে। তবুও একুশ শতকে দাঁড়িয়েও মহিলারা পুরুষদের থেকে লাল গোলাপ পেতে বড্ডই ভালোবাসেন। তাই আজ অন্তত বান্ধবী, প্রেমিকা, স্ত্রী- জীবনে যেই থাকুন না কেন, তাঁকে অন্তত একটা গোলাপ উপহার দিন। এমন নয় যে গোলাপ দিলেই বোঝানো হবে যে তাঁকে ভালবাসেন। তবে বিশেষ দিনে বিশেষ উপহার দেওয়াও মাঝে মাঝে জরুরি। তাই একটা লাল, একটা হলুদ আর একটা সাদা গোলাপ কিনুন। পারলে একটা গোলাপি রঙের গোলাপও। এই চার রঙের গোলাপ দিয়ে বুঝিয়ে দিন আপনার এবং সেই প্রিয়জনের সম্পর্ক প্রেম, বন্ধুত্ব, পবিত্রতা এবং উচ্ছ্বাসের (রং অনুসারে যথাক্রমে) উপরেই নির্ভরশীল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget