এক্সপ্লোর

Autism News: অটিজ়মের লক্ষণ পাচ্ছেন কি? ১০ প্রশ্নের মধ্যেই নিহিত উত্তর, বাড়িতেই AQ Test সম্ভব বলে জানালেন এই চিকিৎসক…

Autism Test: কাছের মানুষ বা নিজে অটিজ়মে আক্রান্ত কি না, তা বোঝার ক্ষেত্রে সহায়ক ওই প্রশ্নপত্র।

নয়াদিল্লি: উপসর্গ দেখেই রোগ নির্ধারণ সম্ভব হয়। অটিজ়মের ক্ষেত্রেও কিছু লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান বা কাছের কেউ অটিজ়মে আক্রান্ত বলে অনেক সময় বুঝতেি পারি না আমরা। এমনকি গোপনে বাসা বাঁধা রোগ ধরতে পারি না আমরা নিজেও। চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাড়িতেই অটিজ়মের লক্ষণ বুঝে নেওয়া যেতে পারে বলে মত চিকিৎসকদের একাংশের। এর জন্য বিশেষ প্রশ্নপত্রও তৈরি করে দিয়েছেন তাঁরা। (Autism News)

কাছের মানুষ বা নিজে অটিজ়মে আক্রান্ত কি না, তা বোঝার ক্ষেত্রে সহায়ক ওই প্রশ্নপত্র। নিজে নিজে অটিজ়মের লক্ষণ পরীক্ষার এই পদ্ধতিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় AQ 19 Test. ১৬ বা তার বেশি বয়সিদের জন্য উপযুক্ত ওই পরীক্ষা। ৫০টি প্রশ্ন থাকে মোট। এর মধ্যে স্কোর ২৬ বা তার বেশি হলে অটিজ়মের লক্ষণ রয়েছে বলে ধরা হয়। প্রশ্নের উত্তর হতে পারে ‘অবশ্যই একমত’, ‘কিছুটা হলেও একমত’, ‘একেবারেই নয়’। (Autism Test)

তবে ব্রিটেনের এক চিকিৎসক, ১০টি প্রশ্ন বেঁধে দিয়েছেন। তাঁর মতে, অটিজ়মের লক্ষণ বুঝতে এই ১০টি প্রশ্নই যথেষ্ট। ১০টি প্রশ্নের এই পরীক্ষাকে তিনি AQ 10 Test বলে উল্লেখ করেছেন। ব্রিটেনের চিকিৎসক Sermed Mezher ১০টি প্রশ্ন তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই প্রশ্নপত্র ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, এক্ষেত্রে স্কোর যদি ৬ বা তার কম হয়, বুঝতে হবে অটিজ়ম নেই। Sermed Mezher যে ১০টি প্রশ্ন বেঁধে দিয়েছেন, সেগুলি হল, 

১) সামান্য শব্দও আমার কানে পৌঁছয়, যা বাকিরা শুনতেই পায় না।

২) কোনও গল্প পড়ার সময়, চরিত্রগুলির উদ্দেশ্য বুঝতে সমস্যা হয়।

৩) কেউ যখন আমার সঙ্গে কথা বলে, রেখেঢেকে কথা বললেও, আসল অর্থ সহজে বুঝে যাই।

৪) খুঁটিনাটি বিষয় লক্ষ্য করার চেয়ে সারাংশের উপর মনোযোগ দিই।

৫) আমার কথা শুনে কারও একঘেয়ে লাগছে, না কি সে মন দিয়ে শুনছে, তা বুঝতে পারি। 

৬) একসঙ্গে একাধিক কাজ করা সহজ মনে হয়। 

৭) মুখ দেখে কারও ভাবনা বা অনুভূতি বুঝে যাই। 

৮) কথা বা কাজের মাঝে কেউ বাধা দিলে, আবারও দ্রুত পুরনো ছন্দে ফিরে যেতে পারি। 

৯) কোনও জিনিস সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করাই পছন্দ আমার। 

১০) মানুষের অভিসন্ধি বুঝতে সমস্যা হয় আমার।

এক্ষেত্রে ‘একমত’ বা ‘একমত নই’ বলে উত্তর লিখতে পারেন। উত্তর ‘একমত’ হলে ১ পয়েন্ট, ‘একমত নই’ হলে ০ মিলবে। 

Dailymail জানিয়েছে, ব্রিটেনে এই মুহূর্তে ডিসেম্বর মাসে অটিজ়ম পরীক্ষার জন্য ২ লক্ষ ১২ হাজার মানুষ অপেক্ষা করছেন। AQ 19 পরীক্ষা জনপ্রিয় হয়ে উঠলেও, এর নিরিখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলে মত চিকিৎসকদের। আজকাল অটিজ়ম নিয়ে এত আলোচনা হচ্ছে যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত বলে মত তাঁদের।

তথ্যসূত্র: Dailymail

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget