এক্সপ্লোর

Glowing Skin: উজ্জ্বল-মোলায়েম ত্বকের রহস্য লুকিয়ে এই ৫ খাবারে, আপনি খাচ্ছেন তো?

Superfoods: ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে এবং উজ্জ্বলতা ও মোলায়েম ভাব বজায় রাখার জন্য কোন কোন খাবার খাওয়া জরুরি? দেখে নিন তালিকা।

Glowing Skin: আপনি কী খাচ্ছেন তার উপরে অনেকটাই নির্ভর করে কেমন থাকবে আপনার ত্বক। ভাজাভুজি, তেলমশলা যুক্ত খাবার যত বেশি এড়িয়ে চলবেন ত্বকের স্বাস্থ্য ততই ভাল হবে। দেখা দেবে না ব্রনর সমস্যা। বজায় থাকবে ত্বকের জেল্লা। যাঁদের ত্বক রুক্ষ-শুষ্ক প্রকৃতির, দেখতে খুবই ফ্যাকাশে লাগে, তাঁরা বেশ কয়েকটি খাবার নিয়মিত খেয়ে দেখতে পারেন। ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখতে সাহায্য করে এইসব খাবার। দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন উপকরণ রয়েছে। 

অ্যাভোকাডো- হেলদি ফ্যাট যুক্ত অ্যাভোকাডো খেলে আপনার ত্বক মোলায়েম এবং মসৃণ থাকবে। এর পাশাপাশি ত্বকে বজায় থাকবে আর্দ্র ভাব। অর্থাৎ দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব। কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে সাহায্য করে অ্যাভোকাডোর মধ্যে থাকা হেলদি ফ্যাট। এই কোলাজেন ত্বকের কালচে দাগছোপ দূর করতে এবং উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। অতএব অ্যাভোকাডো খেতে পারেন ত্বকের জেল্লা বাড়ানোর জন্য। 

জামজাতীয় বিভিন্ন ফল- এই তালিকায় ব্লুবেরি, স্ট্রবেরি, র‍্যাসপবেরি এবং আরও অনেক ফল রয়েছে। সমস্ত ধরনের জামজাতীয় ফল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর। আর এই দুই উপকরণ ত্বক চকচকে এবং টানটান রাখতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের জামজাতীয় ফলের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। তার ফলে ত্বকের র‍্যাশ, অ্যালার্জি, লালচে ভাব, জ্বালা করার সমস্যা দূর হয় এই ফলগুলি খেলে। 

মিষ্টি আলু- এই সবজির অনেক গুণ রয়েছে। কোলাজেন উৎপাদনে সাহায্য করে মিষ্টি আলুর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। এই সবজি ত্বকের অন্যতম বড় সমস্যা, ব্রনর সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও যাঁদের ত্বক খুবই রুক্ষ-শুষ্ক প্রকৃতির তাঁদের জন্য এই সবজি খুবই গুরুত্বপূর্ণ। 

চিয়া সিডস- ওজন কমানো ছাড়াও একাধিক উপকার করে চিয়া সিডস। এই বীজে রয়েছে অনেক গুণ। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত চিয়া সিডস আমাদের ত্বক ময়শ্চারাইজড রাখে। ত্বক দেখতে ভাল লাগে। চিয়া সিডস প্রোটিন সমৃদ্ধ খাবার। আর প্রোটিন ত্বকের স্বাস্থ্যের জন্য সবসময়েই ভাল। ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখতে সাহায্য করে। 

ডার্ক চকোলেট- অনেক গুণ রয়েছে ডার্ক চকোলেটের। তার মধ্যে একটি হল ত্বকের জেল্লা বজায় রাখা। অ্যান্টিঅক্সিডেন্টস, ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে ডার্ক চকোলেটের মধ্যে। এই সমস্ত উপকরণ ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখে। 

আরও পড়ুন- কফি নয়, বরং চায়ের সঙ্গে ঘি মিশিয়ে খেয়েছেন কখনও? জানেন এই পানীয়ের কত গুণ? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget