এক্সপ্লোর

SSC MTS Notice Date: মিটল ভোটপর্ব, খুব শিগগিরই SSC MTS-র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ?

SSC MTS Recruitment Notification Date: এসএসসি এমটিএস-র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ৭ মে। কিন্তু নির্দিষ্ট দিনে সেটি প্রকাশিত হয়নি।

SSC MTS Recruitment Notification Date: এসএসসি মাল্টি টাস্কিং স্টাফের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল গত ৭ মে। অন্তত তেমনটাই বলা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু সেই সময় কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। প্রসঙ্গত, গোটা মে মাস জুড়েই চলেছে লোকসভা ভোট। মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের দিন। খুব শিগগিরই বিজয়ী পক্ষ সরকার ঘোষণা করবে। এসব মিটলেই এসএসসি এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে মনে করছে ওয়াকিবহালমহল।

কবে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি ?

একাধিক সংবাদমাধ্যমসূত্রের খবর, এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি ভোটের জন্য সম্ভবত পিছনো হয়ে থাকতে পারে। ঠিক যেমনটা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে হয়েছিল। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয় প্রতি বছর। ২০২৪ সালের ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসের ৭ তারিখ প্রকাশিত হওয়ার কথা এসএসসি এমটিএসের বিজ্ঞপ্তি। কিন্তু নির্ধারিত সময়ে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এবার মিটে গিয়েছে ভোটপর্ব। খুব শিগগিরই তাই প্রকাশিত হতে পারে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

পরীক্ষা কবে নাগাদ ?

জুলাই আর অগাস্ট নাগাদ এসএসসি এমটিএস-র নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এমনটাই জানিয়েছে এসএসসি। সেই দিক থেকে দেখতে গেলে খুব শিগগিরই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে তাও জানা যাবে। জানা যাবে বাকিসব তথ্যও। কিন্তু কীভাবে সাইটে গিয়ে আবেদন করা যাবে ? দেখে নিন বিশদ প্রক্রিয়া।

এসএসসি এমটিএস-এ (SSC MTS 2024) আবেদনের প্রক্রিয়া

  • প্রথমে এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এর পর এসএসসি এমটিএস নোটিফিকেশনে ক্লিক করতে হবে।
  • একটি নতুন পেজ খুলে যাবে।
  • সেখানে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  • রেজিস্ট্রেশন বা নথিভুক্তিকরণ হয়ে গেলে এবার আবেদনের ফর্ম ভরতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্রও সঙ্গে রাখতে হবে আবেদনের সময়।
  • নথিপত্র জমা দেওয়ার পরের পেজে গিয়ে আবেদনের ফি জমা দিতে হবে।
  • এর পর সাবমিট করতে হবে।
  • একটি কনফার্মেশন পেজ আসবে। সেটি ডাউনলোড করে নিতে হবে।
  • এটি প্রিন্ট করে রাখা ভাল। ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে। 

ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আরও পড়ুন - NEET UG 2024: ডাক্তারিতে স্নাতকে ভর্তির পরীক্ষার আন্সার কি প্রকাশ্যে, রেজাল্ট কবে বেরোবে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget