এক্সপ্লোর

Concentration Issues: সারা দিন কাজে ঠিকমতো মন বসে না ? ছোট্ট বদল চাই সকালের জলখাবারে

Concentration Issues Remedies In Breakfast: সারা দিন কাজে ঠিকমতো মন বসাতে পারেন না। এর জন্য় সকালের জলখাবারে কিছুটা বদল আনলেই হবে। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গেল।

কলকাতা: কাজে কিছুতেই মন বসে না। অল্প একটু কাজ করার পরই মন অন্যদিকে সরে যায়। এর জন্য কখনও বসের থেকে কথা শুনতে হয়। ছোটদের কথা শুনতে হয় বড়দের থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠলেও অনেকে কাজে মনে বসাতে পারেন না। সম্প্রতি এক গবেষণায় জানা গেল এর কারণ। ডেনমার্কের একটি গবেষণায় উঠে এল খাবারের বিশেষ দিক। সকালের জলখাবারেই অনেকটা লুকিয়ে এর রহস্য। এমনটাই জানিয়েছেন গবেষকরা।

সকালের জলখাবারেই রহস্য

সকালের জলখাবারে অনেকেই লুচি, পরোটা খান। কেউ কেউ আবার ভাত খেয়ে বেরিয়ে পড়েন কাজের উদ্দেশ্যে। কিন্তু এগুলির বদলে পাতে প্রোটিনজাতীয় খাবার রাখলে বেশি উপকার। কারণ এই ধরনের খাবার মনোযোগ বাড়াতে সাহায্য করে বলে দেখা গিয়েছে গবেষণায়। গবেষকদের কথায়, প্রোটিনজাতীয় খাবার আমাদের পেট দ্রুত ভরায়। পাশাপাশি এটি কাজে মন বসাতে সাহায্য করে। 

কাদের এই পরামর্শ মানতে হবে

গবেষকদের কথায়, মূলত ওবেসিটি বেশি এমন এলাকার মানুষদের জন্য এটি বেশি করে প্রযোজ্য। এর পাশাপাশি যারা লাইফস্টাইল রিলেটেড সমস্য়ায় ভোগেন, তাদেরও এমন খাবার সকালে পাতে রাখা উচিত। ওবেসিটি বলতে অতিরিক্ত ওজনকে বোঝানো হয়ে থাকে। লাইফস্টাইল রিলেটেড সমস্যার তালিকায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ পড়ে। 

কীভাবে গবেষণা 

৩০ জন মহিলাকে নিয়ে এই গবেষণা হয়। তাদের প্রত্যেকের বয়স ছিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এদের একদলকে সকালের জল খাবার এড়িয়ে যেতে বলা হয়। আরেক দলকে সকালে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে বলা হয়। অন্য একটি দলকে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই তিনটি দলের মধ্যে কাজের ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় শেষ দলটির ক্ষেত্রে। গবেষণার মুখ্য গবেষক মেট হ্যানসেন জানাচ্ছেন, প্রত্যেকেই সারাদিনে সমান ক্যালোরি খেয়েছেন। এর ফলে শক্তির তারতম্য হয়নি। তাই প্রোটিনজাতীয় খাবারের মস্তিষ্কের উপর বিশেষ প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রেনের উপর প্রোটিনজাতীয় খাবারের প্রভাব

গবেষকদের কথায়, প্রোটিন ব্রেনের কগনিটভ কার্যক্ষমতা স্বাভাবিক রাখতে বিশেষভাবে জরুরি। তাই এই জাতীয় খাবারের মস্তিষ্কের উপর বেশি প্রভাব ফেলার কথা। ডেনমার্কের ওই গবেষণাতেও তাই শেষ পর্যন্ত দেখা গিয়েছে। তাই মনোযোগ বাড়াতে সকালের জলখাবারে এটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Cancer Treatment: ফুসফুসের মারাত্মক ক্যানসার ঠেকাবে নয়া ওষুধ, বাড়বে আয়ুও

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget