এক্সপ্লোর

Cancer Treatment: ফুসফুসের মারাত্মক ক্যানসার ঠেকাবে নয়া ওষুধ, বাড়বে আয়ুও

New Drug For Deadliest Cancer Treatment: ফুসফুসের মারাত্মক ক্যানসার ঠেকাতে আবিষ্কৃত হল নয়া ওষুধ। এতে আয়ুও বাড়বে রোগীর।

কলকাতা: বিভিন্ন রকম ক্যানসারের মধ্যে মারাত্মক একটি ক্যানসার মেসোথেলিয়োমা। এবার তারই ওষুধ আবিষ্কার হল ব্রিটেনে। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে ওই ওষুধের খোঁজ পেলেন। নতুন ওই ওষুধ আবিষ্কারের ফলে ক্যানসার চিকিৎসা অনেকটাই পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে।

মেসোথেলিয়োমা ফুসফুসের একটি বিশেষ ধরনের ক্যানসার। সাধারণত,যারা দীর্ঘদিন অ্যাসবেস্টসের মধ্যে কাজ করেন, তাদের এই ক্যানসার হয়। মূলত নির্মাণ শ্রমিকদের মধ্যে এটি দেখা যায়। বর্তমানে এই ক্যানসারে রোগীর বেঁচে ফেরার হার একেবারেই কম। প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার ব্যক্তি এই রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু ব্রিটেনেই প্রতি বছর ২৭০০ জন মেসোথেলিয়োমাতে আক্রান্ত হন।

নতুন ওষুধ কেন যুগান্তকারী ?

মেসোথেলিয়োমা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের বাঁচানোর ও আয়ু বাড়ানোর প্রচেষ্টাই গবেষণাগুলির মূল লক্ষ্য। সম্প্রতি আবিষ্কৃত ওষুধটি গত ২০ বছরের ইতিহাসে একটি বিরল আবিষ্কার বলেই মনে করা হচ্ছে। দেখা গিয়েছে, ওই ওষুধ শরীরকে ক্যানসার কোশে খাবার জোগান দিতে দেয় না। ক্যানসার কোশ বাঁচার জন্য পুষ্টি দরকার। এই পুষ্টি শরীর থেকেই আসে। সেই পথটিই বন্ধ করে দিচ্ছে ওষুধটি। এর ফলে রোগীর বেঁচে থাকার হারও বাড়বে। গবেষকরা জানিয়েছেন, চার গুণ বাড়বে রোগীর বেঁচে থাকার হার। পাশাপাশি গড়ে দেড় মাস মতো আয়ুও বেড়েছে বলে দাবি গবেষকদের।

পাঁচ দেশ জুড়ে গবেষণা

শুধু ব্রিটেন নয়, এই গবেষণার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, ইতালি ও তাইওয়ান থেকে রোগীদের পরীক্ষা করা হয়। রোগীদের প্রত্যেকে কেমোথেরাপি চিকিৎসাধীন ছিলেন। প্রতি তিন সপ্তাহ কেমো নিতে হত। মোট ছয়বার এই কেমো নিতে হয়।  তাদের কমবেশি বয়স ছিল ৭০-এর কাছাকাছি। চূড়ান্ত পর্যায়ের বিশ্লেষণে মোট ২৪৯ জনকে বেছে নেওয়া হয়।এই রোগীদের দুটি দলে ভাগ করা হয়। প্রথম দলটিকে ওই বিশেষ ওষুধ ADI-PEG20 (pegargiminase) দেওয়া হয়। অন্য দলটির উপর প্রচলিত চিকিৎসা চালিয়ে যাওয়া হয়। দুই বছর ধরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। দেখা যায়, কেমোর সঙ্গে নয়া ওষুধটি দেওয়ায় ক্যানসার মুক্ত অবস্থায় কিছু রোগী ৬.২ মাস ছিলেন। অন্যদিকে সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা করা রোগীদের ক্যানসার মুক্ত অবস্থা ৫.৬ মাস স্থায়ী হয়। এর ভিত্তিতেই দেখা গিয়েছে, ওষুধের কার্যকারিতা।

আরও পড়ুন - Depression Remedies: অল্প ব্যায়ামই কি অবসাদ থেকে অনেকটা রেহাই দেয় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget