এক্সপ্লোর

Tan Removal Homemade Remedies: ঘরোয়া উপায়ে সহজে ট্যান তুলবেন কীভাবে? গরমের শুরু থেকেই ব্যবহার করুন এই উপাদানগুলি

Summer Skin Care Tips: ভাল ভাবে আলু থেঁতো করে রস বানিয়ে নিন। আলুর রস কম সময়ে ট্যান, কালচে দাগছোপ দূর করতে খুবই সাহায্য করে। স্নানের আগে ট্যানের জায়গায় আলুর রস লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন।

Tan Removal Homemade Remedies: গরমকাল এখনও সেভাবে শুরু হয়নি, কিন্তু ট্যানের সমস্যা দেখা দিয়েছে অনেকের ত্বকেই। প্রথম থেকেই সতর্ক হওয়া ভাল। নাহলে বাড়তে পারে বিপদ। পরে ট্যানের কালচে দাগছোপ ত্বকে বসে যাবে। সহজে উঠতে চাইবে না। কিছুটা ফিকে হলেও একেবারে দূর হবে ট্যানের কালচে দাগছোপ। তাই মরশুমের শুরু থেকেই যত্ন নেওয়া শুরু করুন ত্বকের। 

ত্বকের ট্যান সহজে দূর করার জন্য গরমের মরশুমের শুরু থেকেই কী কী করণীয়, দেখে নিন 

ট্যানের কালচে দাগছোপ ত্বক থেকে দূর করার জন্য ঘরোয়া উপায়েই ভরসা রাখুন। উপকার পাবেন সবচেয়ে তাড়াতাড়ি। খালি জেনে নিতে হবে কোন কোন উপকরণ ত্বকে ব্যবহার করলে দ্রুত ট্যানের কালচে দাগছোপ দূর হবে। 

টকদই 

গরমের দিনে অনেকের বাড়িতেই টকদই পেতে রাখা হয়। নাহলে দোকান থেকে কিনে আনুন। এক চামচ টকদইয়ের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। তারপর এই মিশ্রণ ত্বকের যেসব জায়গায় ট্যান পড়েছে সেখানে লাগিয়ে নিন। স্নানের আগে লাগিয়ে মিনিট ২০ রেখে দিন। শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। পারলে সপ্তাহে রোজই এই প্যাক ব্যবহার করুন। ট্যানের কালচে দাগছোপ অল্প দিনের মধ্যে ফিকে হবে এবং ধীরে ধীরে মিলিয়ে যাবে। এর পাশাপাশি টকদই এবং হলুদ গুঁড়ো মেশানো এই প্যাক ত্বকে ব্যবহার করলে ত্বক মোলায়েম থাকবে, উজ্জ্বল থাকবে, যাবতীয় র‍্যাশ, ইনফেকশন, চুলকানি, লালচে হয়ে যাওয়ার মতো সমস্যাও দূর হবে। 

টোম্যাটোর রস 

ট্যান দূর করার ক্ষেত্রে দারুণ ভাবে কাজ করে টোম্যাটোর রস। তবে আপনার ত্বক সেনসিটিভ হলে, টোম্যাটোর রস ব্যবহার করে ট্যান দূর করার ব্যাপারে একটু সতর্ক থাকা ভাল। টোম্যাটোর রস একটু অ্যাসিডিক ধরনের, তাই ত্বকের ক্ষতি হতে পারে। লালচে ভাব দেখা দিতে পারে। সেই জন্য টকদইয়ের সঙ্গে মিশিয়ে লাগাতে পারলে সবচেয়ে ভাল। সরাসরি ত্বকে কোনও খারাপ প্রভাব পড়বে না। টোম্যাটোর রসের সঙ্গে শসার রস মিশিয়েও লাগাতে পারেন ট্যানের জায়গায়। কালচে দাগছোপ দূর হবে। 

আলুর রস 

ভাল ভাবে আলু থেঁতো করে রস বানিয়ে নিন। আলুর রস কম সময়ে ট্যান, কালচে দাগছোপ দূর করতে খুবই সাহায্য করে। স্নানের আগে ট্যানের জায়গায় আলুর রস লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে স্নান করে নিন। কয়েকদিন আলুর রস ব্যবহার করলেই ট্যানের সমস্যা দারুণ ভাবে দূর হবে। আলুর রস ব্যবহার করাও খুবই সহজ। কারণ সবার বাড়িতেই সহজলভ্য এই উপকরণ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget