এক্সপ্লোর

Vitamin : ডাক্তার বলেননি, তবু ভিটামিন খাচ্ছেন? কী প্রভাব পড়তে পারে শরীরে

নিজেকে ফিট রাখতে দোকান থেকে কিনে ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল খাচ্ছেন কি? আপনি কি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন খান, নাকি নিজেই বেছে নেন ?

কলকাতা : যখন তখন ঘুম পাচ্ছে , শরীর জুতসই লাগছে না, মুখের ভিতরে ঘা হচ্ছে, দুর্বল লাগছে - সমস্যা গুলি খুবই সাধারণ। আর এসব ক্ষেত্রে বহ মানুষই ডাক্তারের পরামর্শের তোয়াক্কা না করেই, ঝট করে এক পাতা ভিটামিন (vitamins)  ক্যাপসুল (capsule) কিনে খেতে শুরু করে দেন। তাহলেই নাকি মিলবে স্বস্তি ! ধারণাটা কিন্তু এক্কেবারে ভুল বরং না-জেনে-বুঝে দোকান থেকে মুড়ি-মুড়কির মতো ভিটামিন কিনে খাওয়ার অভ্যেস কিন্তু সমস্যাও ডেকে আনে।

অনেকেই মনে করেন, খাদ্যে পুষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য ভিটামিন ট্যাবলেট খাওয়া খুব স্বাভাবিক। কিন্তু, এটা কতটা নিরাপদ? লোকেরা মাল্টি-ভিটামিন ট্যাবলেট তো ডাক্তারকে না জিগ্যেস করেও খেতে শুরু করেন। অনেক ডাক্তার মনে করেন, এতে হাইপো-ভিটামিনিয়ার মতো ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়াও আসতে পারে। আলোচনায় চিকিৎসক রুদ্রজিৎ পাল (কনসালটেন্ট ফিজিশিয়ান, এএমআরআই ঢাকুরিয়া )

 

উপসর্গ দেখে ভিটামিনে ঘাটতি ভাববেন না 
বেশির ভাগ ক্ষেত্রে আমরা যা দেখে ভিটামিন ঘাটতি মনে করি, সব সময় কিন্তু তা নয়। খুব কম ক্ষেত্রেই ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। তাই সে ক্ষেত্রে ভিটামিন ক্যাপসুল খেয়ে লাভ নেই। 

অন্য কোনও অসুখ হলে তা চাপা পড়ে যেতে পারে
আমরা যখন কোনও ভিটামিন ক্যাপসুল খাই, ভাবি এতেই সব সলিউশন হয়ে যাবে। কিন্তু উপসর্গের কারণ যদি অন্য কিছু হয়, তাহলে কিন্তু সেই রোগ চাপা পড়ে যেতে পারে। অর্থাৎ ভিটামিন খেয়ে লাভ তো হলই না। বরং অন্য কোনও অন্তর্নিহিত রোগ থাকলে তা চাপা পড়ে যেতে পারে। 

বাচ্চাদেরও যখন তখন ভিটামিন নয় !
অভিভাবকরা অনেক সময় মনে করেন শিশুদের ভিটামিন ড্রপ খাওয়ালে বোধ হয় শরীর স্বাস্থ্য ভাল হবে। কিন্তু চিকিৎসকরা মনে করছেন , ছোট ছোট শিশুদের একগাদা ভিটামিন খাইয়ে রোগ আটকে দেওয়া যাবে এমন ভাবনা থেকে ভুল। ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর, সর্দি-গর্মি হয়ে থাকে। তা ভিটামিন খাইয়ে রোখা যায় না। 

ভিটামিন ই ক্যাপসুল ও ত্বকের পরিচর্যা 
অনেকে মনে করেন ত্বকের পরিচর্যায় ভিটামিন ই ভীষণ ভাল। অনেকে ভিটামিন ই ক্যাপসুল তো ফেসিয়ালেও ব্যবহার করেন। না ! এভাবে ভিটামিন ক্যাপসুল মুখে ঘষে কোনও লাভ হয় না, শুধু পয়সা খরচ ছাড়া। 

ভিটামিন খাওয়া কখন দরকার ?
অনেক বড় অপারেশনের পর লম্বা সময়ের জন্য ডাক্তাররা অনেক সময় ভিটামিন প্রেসক্রাইব করেন। বা নির্দিষ্ট কোনও কোনও রোগের ক্ষেত্রে বাইরে থেকে ভিটামিনের সাপোর্ট দিতে লাগে। কিন্তু সেটা চিকিৎসকরাই বুঝবেন , কখন প্রয়োজন।

মুখে ঘা হলে মাল্টি ভিটামিন খেয়ে লাভ নেই
মুখে ঘা মানেই কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি নয় । অন্যান্য অনেক কারণ থাকতে পারে। তখন সঠিক ওষুধ না খেয়ে ভিটামিন খেয়ে কোনও লাভ নেই। 

ভিটামিন ডি ঘাটতি
ভিটামিন ডি -এর ঘাটতি আমাদের দেশে খুব দেখা যায়। আগে মনে করা হত, মানুষ রোদে ঘুরলেই ভিটামিন ডি-এর ঘাটতি হবে না। পরে দেখা গিয়েছে তা ঠিক নয়। ভিটামিন ডি র মূল উৎস হল দুধ জাতীয় খাবার। তাই প্রয়োজন হলে ভিটামিন ট্যাবলেট খেতে হবে, সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই। 

সুষম খাদ্য খান ট্যাবলেটের বদলে 
ভিটামিন এ বি সি - সব কিছুই পাওয়া যায় সুষম খাবার খেলে। মরশুমি ফল - সবজি খেয়ে। ভিটামিন ডি একমাত্র মেলে ডেয়ারি প্রোডাক্ট থেকে, ফল-সবজি থেকে তা পাওয়া যায় না। তাই সুষম খাদ্য খান। 

 

চিকিৎসক রুদ্রজিৎ পাল
চিকিৎসক রুদ্রজিৎ পাল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget