এক্সপ্লোর

Health Tips: খুশখুশে কাশি, হাল্কা গলা ব্যথা, ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

Homemade Tricks: যেকোনও মরশুমেই নিজেকে সুস্থ রাখতে মেনে চলুন কিছু ঘরোয়া নিয়ম।

Health Tips: অনেকেরই প্রায় সারাবছর হাল্কা একটা খুশখুশে কাশির সমস্যা দেখা যায়। সঙ্গে থাকে গলা ব্যথা। বিশেষ করে আবহাওয়া পরিবর্তন হলে এইসব সমস্যা বাড়তে পারে। এইসব রোগ এড়াতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়। মোটামুটি সারাবছর কয়েকটা নিয়ম মেনে চললেই কিছুটা উপকার পাবেন আপনি। তবে শরীর বেশি অসুস্থ হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। নাহলে হিতে বিপরীত হতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক সারাবছর কী কী ঘরোয়া উপায় মেনে চলতে পারেন আপনি।

গার্গল- হাল্কা উষ্ণ জলে গার্গল করুন। দিনে দু’বার নিয়ম করে এভাবে গার্গল করতে পারলে গলা ব্যথা, খুশখুশে কাশি এইসব সমস্যার সুরাহা হবে। সকালে এবং বিকালে একবার করে মোট দু’বার দিনে গার্গল করতে পারেন। খুব গরম জল ব্যবহার করবেন না। নুন মেশানোরও প্রয়োজন নেই। আর ভরা পেটে কখনই গার্গল করবেন না।

ভেজা চুল- স্নানের পর ভাল করে চুল শুকিয়ে নিন। নাহলে স্ক্যাল্পে জল বসে গিয়ে ঠান্ডা লাগতে পারে। ভেজা চুলে কখনই ঘুমাবেন না, অর্থাৎ বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন না। এর ফলে ঠান্ডা তো লাগবেই, চুলেরও ক্ষতি হতে পারে। দুর্বল এবং আলগা হয়ে যেতে পারে চুলের গোড়া।

লেবু-মধু- যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা রোজ সামান্য মধু খেতে পারেন। তার সঙ্গে মিশিয়ে নিন গোটা গোলমরিচ। রোজ পাতিলেবু খেলেও ঠান্ডা লাগার সমস্যা কমে। ভিটামিন সি- তে ভরপুর পাতিলেবু স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল।

হাল্কা উষ্ণ জলে স্নান- মরশুম পরিবর্তন হলে এবং যাঁদের রাতে স্নান করার অভ্যাস রয়েছে, তাঁরা হাল্কা গরম জলে স্নান করুন। এর ফলে চট করে আপনার ঠান্ডা লাগবে না। বৃষ্টি ভিজলে অতি অবশ্যই বাড়ি ফিরে স্নান করে নিন হাল্কা গরম জলে। 

আদা-গোলমরিচ-মধু- সর্দিকাশিতে কড়া দাওয়াই আদা-গোলমরিচ আর মধু। তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প করে রোজ খেতে পারেন। উপকার পাবেন।

আরও পড়ুন- বাতের ব্যাথায় কষ্ট পাচ্ছেন ? জানুন কীভাবে সাঁতারে মুক্তি পাবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget