এক্সপ্লোর

Offbeat News: স্বল্প খরচে স্বর্গের সুখ ! বিশ্বের এইসব শহরে কিছুদিন ঘুরে এলে টান পড়বে না পকেটে

Low Cost And High Quality Living Cities: স্বল্প খরচের মধ্যেই সমস্ত সুযোগসুবিধা পাওয়া যায়। এখানে থাকার পরিকল্পনা করলেও খরচের দিক থেকে তেমন অসুবিধা হবে না বলেই জানাচ্ছে এক সমীক্ষক সংস্থা।

Offbeat News: একঝলক দেখলেই মনে হবে স্বর্গ। শুধু দেখাই কি সব। তা নয়। বরং সেই এলাকায় থাকতে শুরু করলেও এমনটা মনে হতে পারে। কারণ পকেটে খুব বেশি টান পড়ে না এমন জায়গায় থাকতে গেলে। অথচ ছবির মতো দেখতে গোটা শহরটা। একটা কি দুটো নয়, সারা বিশ্বে এমন বেশ কিছু শহর রয়েছে। যেখানে গেলে খুব বেশি টাকার চিন্তা করতে হয় না। অল্প খরচেই (Low Cost Of Living) সেরা গুণমানের জিনিসটি (High Quality Living) হাতের কাছে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে স্বর্গের সুখ। কোন কোন শহর রয়েছে এই তালিকায় ? দেখা নেওয়া যাক।

১. লুব্লিয়ানা - দক্ষিণ ইউরোপের একটি দেশ স্লোভেনিয়ার রাজধানী এই শহর। সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষাদীক্ষার নিরিখে বেশ উন্নত এই শহর। স্লোভেনিয়ার প্রশাসনিক কেন্দ্র হওয়ার কারণে এই শহরে বেশ কিছু সুখস্বাচ্ছন্দ্য়ও একেবারে হাতের নাগালে মেলে। জীবনযাপনের খরচের নিরিখে বেশ সস্তাও এই শহর।

২. মন্ট্রিল - কানাডার অন্যতম বিখ্যাত শহর মন্ট্রিল। সেন্ট লরেন্স নদীর তীরে এটি একটি সমৃদ্ধ শহর। সারা বছর মনোরম আবহাওয়া। শহরের মাঝে পাহাড়ি সৌন্দর্য যেন সত্যিই স্বর্গের প্রতিরূপ। এটির মূল নাম ছিল ভিল দ্য মেরি বা মেরির নগরী। বর্তমানে এই শহরে জীবনযাপনের খরচ অনেকটাই কম।

৩. ওয়ারশ -  পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ। শহরটি দেশের ঠিক কেন্দ্রে অবস্থিত। ভিস্তুলা নদীর তীরে এই শহরের আবহাওয়া যেমন মনোরম, তেমনই সাশ্রয়ী জীবনযাপন। সুখ স্বাচ্ছন্দ্যের সবরকম ব্যবস্থা এই শহরে পাওয়া যায় বলেই প্রতি বছর একটি বড় সংখ্যক পর্যটকের ভিড় হয় এখানে।

৪. জাগরেব - ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিম  দিকের রাজধানী জাগরেব। এই শহরের ১৮ ও ১৯ শতকের অস্ট্রিয়ো-হাঙ্গেরিয়ান সংস্কৃতি সত্যিই নজরকাড়া। বাড়িঘরের ছাদে রংবেরঙের টাইল, শহরের সাজসজ্জায় প্রশাসনের নানা অভিনব চিন্তাধারা দেখে মনে হবে সত্যিই স্বর্গে পৌঁছে গিয়েছেন।

৫. বুদাপেস্ট - হাঙ্গেরির রাজধানী এই শহর। যার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে দানুবে নদী। এর মধ্যে একদিকে রয়েছে পাহাড়ি বুদা জেলা। অন্যদিকে রয়েছে সমতল পেস্ট। দুইকে জুড়ে দিয়েছে একটি ব্রিজ। জীবনযাপনের খরচ ইউরোপের অন্যান্য শহরের তুলনায় অনেকটাই কম। প্রায় সমস্তরকম সুযোগসুবিধাই একেবারে নাগালের মধ্য়ে মেলে।

আরও পড়ুন - Longest Working Hours: বিশ্বের এই দেশগুলিতে সবচেয়ে বেশিক্ষণ কাজ করতে হয়, ভারত কোন স্থানে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget