এক্সপ্লোর

Ultherapy: ত্বকের বাঁধুনি ফেরায় আলথেরাপি, এক লহমায় কমবে বয়স

Ultherapy Skin Care: ত্বকের বাঁধুনি ফেরাতে সাহায্য করে আলথেরাপি। বয়স কমাতেও সাহায্য করে এই থেরাপি।

কলকাতা: কবিসাহিত্যিকদের লেখায় মাঝে মাঝেই চরিত্র বর্ণনা থাকে। আর তার মাঝে থাকে ‘চামড়ার বাঁধুনি’র কথা। নেহাতই এ সাহিত্যের কথা। তবে পুরোপুরি নয়, এর সঙ্গে মিল রয়েছে বিজ্ঞানেরও। কারণ সত্যিই ত্বকের নিচে একটি বিশেষ উপাদান থাকে যা চামড়াকে বেঁধে আঁটো করে রাখে। ফলে ত্বক থাকে টান টান। আর সেই উপাদানটির নাম কোলাজেন। এটি খুব গুরুত্বপূর্ণ প্রোটিন। বয়স বাড়লে ত্বকের নিচে কোলাজেন উৎপাদন কমে যায়। যার ফলে ত্বকের বাঁধুনি আলগা হয়ে যায়। ত্বক ঝুলে পড়তে থাকে। আর এই কোলাজেন ফিরিয়ে আনতেই বেশ কিছু থেরাপির দ্বারস্থ হন অনেকে। তেমনই এক থেরাপির নাম আলথেরাপি। 

আলথেরাপি আদতে কী (Ultherapy) ?

আলট্রাসাউন্ড থেকে এই বিশেষ থেরাপির নাম আলথেরাপি। আলট্রাসাউন্ড একটি বিশেষ ধরনের তরঙ্গ। এটি ত্বকের নিচে কোলাজেনকে সক্রিয় করে তোলে। কোলাজেন উত্তেজিত হয়ে উঠলে এর উৎপাদন বেড়ে যায়। আর সেটাই ত্বকের বাঁধুনি ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে‌। এই প্রক্রিয়াকে ফেসলিফ্টিংও বলা হয়।

ফেস লিফ্টিং কেমনভাবে হয় (Face lifting By Ultherapy) ?

বয়স হলে ত্বক ঝুলে পড়ে। আর তাকেই টেনে তোলে বা লিফ্ট করে এই প্রক্রিয়া। তাই একে ফেসলিফ্টিং বলা হয়। মূলত বার্ধক্যের ছাপ কমাতেই এই থেরাপির সাহায্য নেন অনেকে। আলথেরাপি ত্বকের নিচে পালসিং হিট এনার্জি ছড়িয়ে দেয়। সেই হিটটিই কোলাজেনের উপর কাজ করে। তবে মুখের পাশাপাশি গলা,  বুক, ঘাড়ের ত্বকও টান টান করতে কাজে লাগে আলথেরাপি।

আলথেরাপি কোথায় কোথায় কাজ করে (How Ultherapy Works) ?

  • ত্বকের গভীরে গিয়ে কাজ করে এই বিশেষ থেরাপি। এছাড়াও, এটি ত্বকের পেশির উপর কাজ করে।
  • বার্ধক্যের বলিরেখা একটি ব্যাপক সমস্যা। অনেকেই এই বলিরেখা ঢাকতে মেকআপের সাহায্য নেন। ফেসলিফ্টিং ত্বক থেকে বলিরেখা দূর করে। 

কতটা কার্যকরী এই থেরাপি ?

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসলিফ্টিং থেরাপি হিসেবে আলথেরাপি বেশ জনপ্রিয়। এসথেটিক ফাউন্ডেশনের একটি গবেষণা অনুযায়ী ২০১৬ সালে প্রায় পাঁচ লাখ ব্যক্তি এই থেরাপি করান। তাদের মধ্যে বেশিরভাগই এই থেরাপিতে সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন।  কমবেশি ৬৫ শতাংশ ব্যক্তিই থেরাপির ফলাফলে সন্তুষ্ট। থেরাপি নেওয়ার ৬০ থেকে ১৮০ দিনের মধ্যে কাজ করেছে এই থেরাপি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Cancer: ক্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায় ! জুন-জুলাই মাসেই বাজারে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget